• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
Headline
নীলফামারী বৌদ্ধ বিহারে বৃক্ষ রোপন কর্মসুচি পালিত নিখোঁ’জের ১২ ঘণ্টা পর সিলেট থেকে মাধবপুরের স্কুলছাত্র সৈয়দ সাদাফ উদ্ধার মিরপুরে নিখোঁ’জের ৪ দিন পর খালে মিলল কোমরে বালির বস্তা বাধা বৃদ্ধার লা/শ নাসিরনগরে দুই গোষ্টির ভয়াবহ সং’ঘ’র্ষে, যুবক নি/হ/ত আ’হ’ত অর্ধশতাধিক মিরপুরে ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় সাবেক প্রধান শিক্ষক নিহত হালুয়াঘাটে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫২তম শুভ জন্মাষ্টমী পালন ডা. সাইফুজ্জামানের এমডি অর্জন, গ্রীন লাইফ হাসপাতালের শুভেচ্ছা ধর্ম ভিন্ন হতে পারে, কিন্তু লক্ষ্য এক- মানবকল্যাণ :কুমিল্লায় কৃষিমন্ত্রী ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব

পর্যটকদের পাহাড়ে ওঠায় সতর্কতামূলক সাইনবোর্ড দেওয়ার সিদ্ধান্ত

মো.কামরুল ইসলাম, রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশকাল : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

রাঙামাটির কাপ্তাইয়ে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে পাহাড়ে ওঠার ক্ষেত্রে সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সোমবার (৩১ আগস্ট ২০২৬) সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদের কিন্নরী সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রায়হানুল ইসলামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় কাপ্তাই ও চন্দ্রঘোনা থানার প্রতিনিধিরা উপজেলার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন। তারা জানান, বর্তমানে কাপ্তাই উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে। তবে কাপ্তাই ও চন্দ্রঘোনা ইউনিয়নের কিছু এলাকায় মাদকের সমস্যা রয়েছে। মাদক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও সভায় জানানো হয়।কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি মো. লোকমান আহমেদ বলেন, মাদক দ্রুত নিয়ন্ত্রণে আনতে হবে। মাদকের সঙ্গে যে-ই জড়িত থাকুক না কেন, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।সভায় কাপ্তাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি কবির হোসেন পর্যটকদের পাহাড়ে ওঠার ক্ষেত্রে নিরাপত্তার বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, গত ২৮ আগস্ট চট্টগ্রাম থেকে আসা চারজন পর্যটক কাপ্তাইয়ের সুউচ্চ সীতার পাহাড়ে উঠে আটকে পড়েন। পরে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে সহায়তা চাইলে কাপ্তাই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে নিরাপদে নিয়ে আসেন।তিনি আরও বলেন, পাহাড়ে ওঠার সময় ওই পর্যটকদের বুনো হাতির আক্রমণের আশঙ্কা ছিল। এছাড়া স্থানীয় কাউকে অবগত না করে দুর্গম পাহাড়ি এলাকায় ওঠার কারণে তাদের জীবন ঝুঁকির মধ্যে পড়ে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে পাহাড়ে ওঠার পথে পর্যটকদের জন্য সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন করা প্রয়োজন।বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে সভার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হানুল ইসলাম তাৎক্ষণিকভাবে ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে পর্যটকদের সচেতন করার জন্য প্রয়োজনীয় সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপনের নির্দেশনা দেন। একই সঙ্গে কাপ্তাইয়ের নৌকা ও সাম্পান মাঝিদেরও বিষয়টি অবগত করার জন্য সভার সদস্যদের প্রতি আহ্বান জানানো হয়।সভায় আইনশৃঙ্খলা কমিটির সদস্য ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেনসহ অন্যান্য সদস্যরা বক্তব্য রাখেন।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহলা অং মারমা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইয়াছিন মামুন, কাপ্তাই জামায়াতে ইসলামীর আমির মুহাম্মদ হারুনুর রশীদসহ উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category