• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
Headline
টুঙ্গিপাড়ায় ১০ কিলোমিটার সড়ক যেন অপরাধের অভয়ারণ্য ইউএনডিপি-জেলা পরিষদের যৌথ প্রকল্প নিয়ে রাঙ্গামাটিতে অবহিতকরণ সভা নওগাঁয় হানিট্র্যাপে সাড়া দিয়ে ফাঁদে চেকের ফাঁদে শিক্ষক, গ্রেপ্তার ৪ কুলিয়ারচরে মেয়র পদে তরুণ নেতা নূরুল ইশরাক-কে চান নাগরিক ও ভক্তবৃন্দরা কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ গ্রেপ্তার ২, মাদক সেবনে সাজা ৫ জনের কুমিল্লায় মাদক উদ্ধারে পুরস্কার পেলেন ব্রাক্ষণপাড়া থানার ওসি ফারুক মাধবপুরে সাবেক মেয়র শাহ মো. মুসলিম গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার অষ্টগ্রামে আওয়ামী লীগ নেতা মোজতাবা আরিফ খান ডিবি’র হাতে গ্রেপ্তার ভৈরবে জেল পলাতক আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার

পাঁচবিবিতে অটোভ্যান ছি’ন’তাই, কালাই থেকে ৪ জন গ্রে’প্তার

বাবুল হোসেন, জয়পুরহাট প্রতিনিধিঃ
প্রকাশকাল : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

জয়পুরহাটের পাঁচবিবিতে অটোভ্যান ছিনতাইয়ের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ছিনতাই হওয়া অটোভ্যানটিও উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে পাঁচবিবি উপজেলার শাইলট্টি বাজার থেকে বিন্নিপাড়া সড়কের বিন্নিপাড়া চারমাথা মোড় এলাকায় মাঠের মাঝখানে কাঁচা রাস্তার ওপর অটোভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটে।
ঘটনার পর পুলিশ তদন্তে নেমে বুধবার (২ সেপ্টেম্বর) কালাই থানাধীন মাত্রাই বাজারস্থ কুলি শ্রমিক অফিসের সামনে অভিযান চালিয়ে অটোভ্যানটি উদ্ধার করে। একই সময় ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—কালাই উপজেলার হিমাইল পশ্চিমপাড়া গ্রামের মৃত গোলজার হোসেনের ছেলে মো. আনোয়ার হোসেন (৩৬) এবং আঁওড়া পশ্চিমপাড়া গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে মো. হারুন ওরফে মোখলেস (৪৫), মৃত সাইদুল ইসলামের ছেলে মো. সুমন ইসলাম (৩০) ও মো. দেলদার হোসেনের ছেলে মো. শাহারুল ইসলাম (২৮)।
এ ঘটনায় পাঁচবিবি থানায় ৩৯৪ ধারায় মামলা হয়েছে।
পাঁচবিবি থানার ওসি তামবিরুল ইসলাম বলেন, অটোভ্যান ছিনতাইয়ের ঘটনায় চারজনকে গ্রেপ্তার ও ছিনতাই হওয়া অটোভ্যানটি উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত থাকলে তদন্তের মাধ্যমে তাদেরও আইনের আওতায় আনা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category