• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
Headline
মুকসুদপুরে ক্ষুদ্র ঋণ বিতরণের মধ্য দিয়ে বিজের শাখা কার্যালয় উদ্বোধন ঠাকুরগাঁওয়ে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ পাঁচবিবিতে আর্থিক অন্তর্ভুক্তি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কুমিল্লায় মেহেদী হ’ত্যা: চার আসামির নাম প্রকাশ, অটোরিকশা উদ্ধার গোপালগঞ্জে সরকারি পুকুর ও সড়কের গাছ কেটে নেওয়ার দুই পৃথক অভিযোগ নাসিরনগরে স্পিডবোট বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষে নি’হ’ত ২ কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ. লীগ নেতা ১০ ঘণ্টা পর ফের আটক নজরুল বর্ষ উদযাপন ২০২৬: সিরাজগঞ্জে ইউনিয়ন পর্যায়ে প্রতিযোগিতা শুরু তরুণী হত্যা মামলায় ভাই গ্রেপ্তার, নেপথ্যে দেনমোহরের টাকা নিয়ে বিরোধ

পাঁচবিবিতে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল

বাবুল হোসেন, জয়পুরহাট প্রতিনিধিঃ
প্রকাশকাল : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

জয়পুরহাটের পাঁচবিবিতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন মরহুম বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) বিকেলে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে পাঁচবিবি স্টেশন রোডে দলীয় কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু তাহেরের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, যুগ্ম আহ্বায়ক জিয়াউল ফেরদৌস রাইট ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু।
এ সময় উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা মরহুম বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন এবং দেশ ও গণতন্ত্রের জন্য তাঁর অবদানের কথা স্মরণ করেন। পরে তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category