• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
Headline
পাঁচবিবিতে ঘরের তীরের সঙ্গে ঝুলছিল কিশোরীর মরদেহ টুঙ্গিপাড়ায় ১০ কিলোমিটার সড়ক যেন অপরাধের অভয়ারণ্য ইউএনডিপি-জেলা পরিষদের যৌথ প্রকল্প নিয়ে রাঙ্গামাটিতে অবহিতকরণ সভা নওগাঁয় হানিট্র্যাপে সাড়া দিয়ে ফাঁদে চেকের ফাঁদে শিক্ষক, গ্রেপ্তার ৪ কুলিয়ারচরে মেয়র পদে তরুণ নেতা নূরুল ইশরাক-কে চান নাগরিক ও ভক্তবৃন্দরা কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ গ্রেপ্তার ২, মাদক সেবনে সাজা ৫ জনের কুমিল্লায় মাদক উদ্ধারে পুরস্কার পেলেন ব্রাক্ষণপাড়া থানার ওসি ফারুক মাধবপুরে সাবেক মেয়র শাহ মো. মুসলিম গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার অষ্টগ্রামে আওয়ামী লীগ নেতা মোজতাবা আরিফ খান ডিবি’র হাতে গ্রেপ্তার

পাঁচবিবিতে গ্রাম পুলিশের বাড়ীতে গাঁ’জার চাষ, গ্রে’প্তা’র ২

মো.বাবুল হোসেন, জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশকাল : রবিবার, ২৮ জুন, ২০২৬

জয়পুরহাটের পাঁচবিবিতে পৃথক দুটি মাদক বিরোধী অভিযানে গ্রাম পুলিশের বাড়ী থেকে তাজা গাঁজার গাছ ও ১০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুই জনকে গ্রেফতার করেছে পাঁচবিবি থানা পুলিশ।
শনিবার রাতে উপজেলার ধরঞ্জী ইউনিয়নের পূর্ব উচনা ও বালিঘাটা ইউনিয়নের পুটার বিল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো উপজেলার পূর্ব উচনা গ্রামের মৃত নফের উদ্দিনের পুত্র গ্রাম পুলিশ আমিন উদ্দিন (৪২) ও বালিঘাটা ইউনিয়নের পুটারবিল গ্রামের মৃত মনসুর আলীর পুত্র লিটন(২৫)।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ আব্দুল হাফিজ মোঃ রায়হান জানান, জেলা পুলিশ সুপার সাহনাজ বেগমের দিক নির্দশনায় উপজেলায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এরই অংশ হিসাবে গ্রাম পুলিশ আমিনের বসত বাড়ীতে গাঁজা চাষ হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রাতে সেখানে অভিযান চালিয়ে একটি তাজা গাঁজার গাছ উদ্ধার করা হয়। অপরদিকে সন্ধ্যায় পৃথক এক অভিযানে উপজেলা বালিঘাটা ইউনিয়নের পল্লী বিদ্যুত মোড় সংলগ্ন পুটারিল গ্রামে লিটের বাড়ীতে অভিযান চালিয়ে ১০ ইয়াবা ট্যাবলেট সহ তাকে হাতে নাতে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে থানায় মাদক মামলা রুজ্জু করা রয়েছে বলে ওসি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category