• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
Headline
ভিডিও ছড়িয়ে পড়ার পর চুনারুঘাটের এএসআই প্রত্যাহার পানছড়িতে স্যাম ইউনিটের চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর ভৈরবে বাড়ির আঙ্গিনা থেকে সিঙ্গাপুর প্রবাসীর হাত-পা বাঁ’ধা লা/শ উদ্ধার সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে পানছড়িতে বিএনপির বিক্ষোভ অষ্টগ্রামে জলমহাল নিয়ে সংঘর্ষ, বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ অষ্টগ্রামে জলমহাল দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২৫ নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে কুষ্টিয়ায় শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা জয়পুরহাটে ৭২ কেজির কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪ সামাজিক ক্ষমতায়নে ব্র্যাকের সচেতনতামূলক সভা ঠাকুরগাঁওয়ে মাদকসহ গ্রেপ্তার, যুবকের ৩ মাসের কারাদণ্ড

পাঁচবিবিতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের মৃ’ত্যু

মো. বাবুল হোসেন, জয়পুরহাট প্রতিনিধিঃ
প্রকাশকাল : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

জয়পুরহাটের পাঁচবিবিতে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে *আশরাফুল ইসলাম (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

আজ ১০ জুলাই শুক্রবার সকাল সাড়ে ১০টায় উপজেলার বাগজানা রেলগেটের ৫০ গজ উত্তরে এ ঘটনা ঘটে। নিহত আশরাফুল উপজেলার ধরঞ্জী ইউনিয়নের রায়পুর গ্রামের *বইদুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে স্ত্রীর সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে মনোমালিন্যের পর আশরাফুল বাড়ি থেকে বের হয়ে যান। পরে বাগজানা রেলস্টেশন এলাকায় তাকে ঘোরাফেরা করতে দেখেন স্থানীয়রা।
সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী থেকে চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি বাগজানা রেলগেট অকতিক্রমকালে তিনি ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সান্তাহার রেলওয়ে থানার এসআই ওবাইদুর রহমান বলেন, আমরা এখন পর্যন্ত এমন ঘটনার খবর পাইনি। তবে খোঁজ নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category