• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
Headline
ভিডিও ছড়িয়ে পড়ার পর চুনারুঘাটের এএসআই প্রত্যাহার পানছড়িতে স্যাম ইউনিটের চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর ভৈরবে বাড়ির আঙ্গিনা থেকে সিঙ্গাপুর প্রবাসীর হাত-পা বাঁ’ধা লা/শ উদ্ধার সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে পানছড়িতে বিএনপির বিক্ষোভ অষ্টগ্রামে জলমহাল নিয়ে সংঘর্ষ, বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ অষ্টগ্রামে জলমহাল দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২৫ নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে কুষ্টিয়ায় শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা জয়পুরহাটে ৭২ কেজির কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪ সামাজিক ক্ষমতায়নে ব্র্যাকের সচেতনতামূলক সভা ঠাকুরগাঁওয়ে মাদকসহ গ্রেপ্তার, যুবকের ৩ মাসের কারাদণ্ড

পাঁচবিবিতে বিএনপির আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাবুল হোসেন, জয়পুরহাট প্রতিনিধিঃ
প্রকাশকাল : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার ৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জুলাই) বিকেলে মিউনিসিপ্যাল স্কুল মাঠে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি জান্নাতুল ফেরদৌস জাহাঙ্গীর। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ও সম্ভাব্য মেয়র প্রার্থী আলহাজ সাইফুল ইসলাম ডালিম।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ সাইফুল ইসলাম ডালিম বলেন, আমি দীর্ঘ ১৭ বছর রাজনৈতিকভাবে নিষ্পেষিত ছিলাম। দলের দুঃসময়ে সবসময় নেতাকর্মীদের আগলে রেখে সংগঠনকে শক্তিশালী করার চেষ্টা করেছি। এবার আমি পাঁচবিবি পৌরসভার মেয়র পদে নির্বাচন করতে চাই। পৌরবাসীর প্রত্যাশা পূরণে আধুনিক, পরিচ্ছন্ন ও জনবান্ধব পৌরসভা গড়ে তোলাই আমার লক্ষ্য। বর্তমানে পৌর এলাকার জলাবদ্ধতা, অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা এবং ভাঙাচোরা রাস্তাঘাটসহ নানা সমস্যায় সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন। এসব সমস্যা সমাধানে আমি আন্তরিকভাবে কাজ করতে চাই। এজন্য পৌরবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা প্রয়োজন। আপনাদের সহযোগিতায় একটি উন্নত, বাসযোগ্য ও সেবামুখী পৌরসভা গড়ে তুলতে চাই।
পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আহসান হাবিবের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জিয়াউল ফেরদৌস রাইট, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু তাহেরসহ উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
সভায় বক্তারা আগামী স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দলীয় ঐক্য সুদৃঢ় করা, তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করা এবং জনগণের পাশে থেকে তাদের আস্থা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। শেষে সম্ভাব্য মেয়র প্রার্থী আলহাজ সাইফুল ইসলাম ডালিমের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category