• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
Headline
নীলফামারী বৌদ্ধ বিহারে বৃক্ষ রোপন কর্মসুচি পালিত নিখোঁ’জের ১২ ঘণ্টা পর সিলেট থেকে মাধবপুরের স্কুলছাত্র সৈয়দ সাদাফ উদ্ধার মিরপুরে নিখোঁ’জের ৪ দিন পর খালে মিলল কোমরে বালির বস্তা বাধা বৃদ্ধার লা/শ নাসিরনগরে দুই গোষ্টির ভয়াবহ সং’ঘ’র্ষে, যুবক নি/হ/ত আ’হ’ত অর্ধশতাধিক মিরপুরে ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় সাবেক প্রধান শিক্ষক নিহত হালুয়াঘাটে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫২তম শুভ জন্মাষ্টমী পালন ডা. সাইফুজ্জামানের এমডি অর্জন, গ্রীন লাইফ হাসপাতালের শুভেচ্ছা ধর্ম ভিন্ন হতে পারে, কিন্তু লক্ষ্য এক- মানবকল্যাণ :কুমিল্লায় কৃষিমন্ত্রী ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব

পাঁচবিবিতে সাবেক ও কৃতি ফুটবলারদের সংবর্ধনা প্রদান

বাবুল হোসেন, জয়পুরহাট প্রতিনিধিঃ
প্রকাশকাল : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

জয়পুরহাটের পাঁচবিবিতে সোনালী অতীত ফুটবল ক্লাবের আয়োজনে সাবেক ও কৃতি ফুটবলারদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) সকাল ১০টায় পাঁচবিবি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ জয়পুরহাটের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মাসুদ রানা প্রধান। বিশেষ অতিথি ছিলেন জয়পুরহাট জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব ও জেলা বিএনপির আহ্বায়ক মোঃ গোলজার হোসেন, পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন, পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) তামবিরুল ইসলাম, সোনালী অতীত ফুটবল ক্লাবের উপদেষ্টা জাহিদুর রহমান অশ্রæ, সদস্য সচীব মেহেদী হাসান অর্নব এবং আব্দুল হালিম সাবু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনালী অতীত কøাবের সাংগাঠনিক সম্পাদক রেজাউল করিম বাবু।
অনুষ্ঠানের শেষ পর্বে সাবেক ও কৃতি ফুটবল খেলোয়াড়দের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি মোঃ মাসুদ রানা প্রধান। এসময় আয়োজক, ক্রীড়াপ্রেমী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category