• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
Headline
টুঙ্গিপাড়ায় ১০ কিলোমিটার সড়ক যেন অপরাধের অভয়ারণ্য ইউএনডিপি-জেলা পরিষদের যৌথ প্রকল্প নিয়ে রাঙ্গামাটিতে অবহিতকরণ সভা নওগাঁয় হানিট্র্যাপে সাড়া দিয়ে ফাঁদে চেকের ফাঁদে শিক্ষক, গ্রেপ্তার ৪ কুলিয়ারচরে মেয়র পদে তরুণ নেতা নূরুল ইশরাক-কে চান নাগরিক ও ভক্তবৃন্দরা কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ গ্রেপ্তার ২, মাদক সেবনে সাজা ৫ জনের কুমিল্লায় মাদক উদ্ধারে পুরস্কার পেলেন ব্রাক্ষণপাড়া থানার ওসি ফারুক মাধবপুরে সাবেক মেয়র শাহ মো. মুসলিম গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার অষ্টগ্রামে আওয়ামী লীগ নেতা মোজতাবা আরিফ খান ডিবি’র হাতে গ্রেপ্তার ভৈরবে জেল পলাতক আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার

পাঁচবিবিতে ২শ পিস ট্যাপেন্টাডল সহ যুবক আটক

বাবুল হোসেন, জয়পুরহাট প্রতিনিধিঃ
প্রকাশকাল : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

জয়পুরহাটের পাঁচবিবিতে ২শ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মোঃ জুয়েল (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পাঁচবিবি থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৮ আগস্ট ২০২৬) সকাল সাড়ে ১০টায় পাঁচবিবি উপজেলাধীন বাগজানা বাজার থেকে ধরঞ্জী ইউপি রাস্তার রতনপুর বাজারগামী পাকা রাস্তায় আশরাফুল ইসলামের বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়।
আটককৃত জুয়েল উপজেলার রতনপুর মধ্যপাড়া গ্রামের মৃত ওয়াজেদ আলীর ছেলে। পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) তামবিরুল ইসলাম জানান, জেলা পুলিশ সুপার শাহনাজ বেগমের দিক নির্দশনায় মাদক বিরোধী অভিযান পরিচালনার সময় তার লুঙ্গির ভেতরে বিশেষ পকেটে লুকানো অবস্থায় ২০শ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category