• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
Headline
নীলফামারী বৌদ্ধ বিহারে বৃক্ষ রোপন কর্মসুচি পালিত নিখোঁ’জের ১২ ঘণ্টা পর সিলেট থেকে মাধবপুরের স্কুলছাত্র সৈয়দ সাদাফ উদ্ধার মিরপুরে নিখোঁ’জের ৪ দিন পর খালে মিলল কোমরে বালির বস্তা বাধা বৃদ্ধার লা/শ নাসিরনগরে দুই গোষ্টির ভয়াবহ সং’ঘ’র্ষে, যুবক নি/হ/ত আ’হ’ত অর্ধশতাধিক মিরপুরে ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় সাবেক প্রধান শিক্ষক নিহত হালুয়াঘাটে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫২তম শুভ জন্মাষ্টমী পালন ডা. সাইফুজ্জামানের এমডি অর্জন, গ্রীন লাইফ হাসপাতালের শুভেচ্ছা ধর্ম ভিন্ন হতে পারে, কিন্তু লক্ষ্য এক- মানবকল্যাণ :কুমিল্লায় কৃষিমন্ত্রী ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব

পাঁচবিবির কড়িয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসায় সীরাতুন্নবী (সা.) উদযাপন

বাবুল হোসেন, জয়পুরহাট প্রতিনিধিঃ
প্রকাশকাল : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ঐতিহ্যবাহী কড়িয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসায় যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সীরাতুন্নবী (সা.) উদযাপন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কড়িয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আনিছুর রহমান।
অনুষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পৃথিবীতে আগমন ও তিরোধান দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা রেজাউল করিম এবং সহকারী মাওলানা মাওলানা শাহনুর রহমান।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী শিক্ষক আবু হোরায়রা। আলোচনা সভার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে মাদ্রাসার শিক্ষার্থীরা বিভিন্ন পরিবেশনায় অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আগমন উপলক্ষে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category