• মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
Headline
মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট-সার জব্দ, আটক ২২ কুলিয়ারচরে জুয়েল হ’ত্যা: প্রতিবাদে সড়ক অবরোধ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম ওয়াদুদ ভুঁইয়ার উপহারে চেংগী নদীতে নৌকা, স্বস্তি আট-দশ গ্রামের মানুষের কালীগঞ্জে নগর মহাপরিকল্পনা প্রণয়ন প্রকল্পের পরামর্শকরণ সভা-২ অনুষ্ঠিত নান্দাইলে যুবদল নেতা ফেরদৌসকে কু’পিয়ে আ’হত আটক ২ হালুয়াঘাটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢল মোকাবিলায় জরুরি সভা চালের ড্রামের ভেতর মিললো ২০৭ পিস ট্যাপেন্টাডল আটক ১ মাইঝাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আবারও ঈর্ষনীয় সফল্য কুমিল্লা সদর হাসপাতাল কক্ষে ঢুকল বৃষ্টির পানি, ভোগান্তিতে রোগীরা ঠাকুরগাঁওয়ে তিনজনের এক মাসের কা’রাদ’ণ্ড

পাঁচবিবি উপজেলা ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় সাবেক ছাত্রনেতা আবু তাহের

বাবুল হোসেন, জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশকাল : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

আসন্ন পাঁচবিবি উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন সাবেক তুখোর ছাত্রনেতা উপজেলা বিএনপির সাংগাঠনিক সম্পাদক আবু তাহের । তিনি সীমান্ত বেষ্টিত এ উপজেলাকে সন্ত্রাস, চাঁদাবাজ, অনিয়ম, দুর্নীতি ও মাদক, বাল্যবিবাহমুক্ত আধুনিক উপজেলা পরিষদ গঠনে সক্রিয় ভূমিকা পালন করার প্রত্যয় ব্যক্ত করে দলীয় নেতাকর্মী সহ উপজেলার সর্বস্তরের মানুষের দোয়া ও ভালোবাসা কামনা করছেন। তিনি জনপ্রতিনিধি হওয়ার অভিপ্রায়ের পাশাপাশি দীর্ঘদিন ধরে এলাকার উন্নয়ন, সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় কর্মসূচিতে সরব উপস্থিতি রেখে আসছেন। নির্বাচিত হলে সমাজের সুবিধাবঞ্চিত ও অবহেলিত মানুষের প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবে কাজ করবেন।
জানাযায়, আবু তাহের ১৯৯৫ সালে শহীদ জিয়ার আর্দশে অনুপ্রানিত হয়ে আনুষ্ঠানিক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতিতে যুক্ত হয়ে ওয়ার্ড ছাত্রদলের আহবায়কের দায়িত্ব গ্রহণ করেন। ১৯৯৬ সালে মহীপুর হাজী মহসিন সরকারী কলেজে অধ্যয়ন কালে কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ও ১৯৯৭ সালে সম্মেলনে বিপুল ভোটের মাধ্যমে থানা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হোন।
১৯৯৮ সালে পৌর কমিটি গঠিত হলে সেই কমিটির প্রতিষ্ঠাতা সদস্য নির্বাচিত হন। ২০০৩ সালে থানা ছাত্রদলের সাধারন সম্পাদক ও ২০১০ সালে সভাপতি নির্বাচিত হয়ে সফল ভাবে দায়িত্ব পালন করেন। সেই সময় সাড়া উপজেলায় ছাত্রদের সুসংগঠিত করে একটি শক্তিশালী ছাত্র সংগঠন গড়ে তোলেন। তার নেতৃত্বে উপজেলা ছাত্রদল বিভিন্ন আন্দোলন সংগ্রামে রাজপথে সাহসী ভূমিকা পালন করে। তিনি একজন সু-বক্তা দক্ষ সংগঠক হিসাবে ছাত্রদের মাঝে সুপরিচিত ছিলেন। এছাড়াও ২০০৮ সালে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য,
২০১১ সালে জেলা বিএনপির ক্ষুদ্র কুটির শিল্প বিষয়ক সম্পাদক, ২০১৪ সালে জেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক, ২০০৩ সালে থানা বিএনপির প্রচার সম্পাদক,
২০১৬ সালে থানা বিএনপির ১নং সহ সাংগঠনিক সম্পাদক হিসাবে দক্ষতার সহিত দায়িত্ব পালন করেন। বর্তমানে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
তিনি বলেন, বিএনপির রাজনীতি করতে গিয়ে অনেক অনেক নির্যাতনের স্বীকার হয়েছি। বিগত সরকারের আমলে ১৪টি মিথ্যা মামলার বোঝা মাথায় ফেরারী জীবন করছি। ৩ বার গ্রেফতার হয়ে জেল খেটেছি তবুও রাজপথ ছাড়িনি। তিনি আরো বলেন, রাজনীতি আমার পেশা নয়, নেশা। আমি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী করি না।
রাজনীতি মানুষের কল্যানের জন্য। সে কারণে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনের মাধ্যমে মানুষের সত্যিকারের ভালোবাসা চাই।
জয়পুরহাট জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন ও জেলা বিএনপির সিঃ যুগ্ম আহবায়ক জেলা পরিষদের প্রশাসক জনাব মাসুদ রানা প্রধান উভয়ে বলেন, তাহের আমাদের দলের পরিক্ষীত নেতা, সে দলের জন্য অনেক অবদান রেখেছে বিশেষ করে ১/১১ সময় দল বাঁচাতে বড় ধরনের অবদান রেখেছে আমরা তাহেরের সাফল্য কামনা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category