• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
Headline
ভিডিও ছড়িয়ে পড়ার পর চুনারুঘাটের এএসআই প্রত্যাহার পানছড়িতে স্যাম ইউনিটের চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর ভৈরবে বাড়ির আঙ্গিনা থেকে সিঙ্গাপুর প্রবাসীর হাত-পা বাঁ’ধা লা/শ উদ্ধার সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে পানছড়িতে বিএনপির বিক্ষোভ অষ্টগ্রামে জলমহাল নিয়ে সংঘর্ষ, বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ অষ্টগ্রামে জলমহাল দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২৫ নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে কুষ্টিয়ায় শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা জয়পুরহাটে ৭২ কেজির কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪ সামাজিক ক্ষমতায়নে ব্র্যাকের সচেতনতামূলক সভা ঠাকুরগাঁওয়ে মাদকসহ গ্রেপ্তার, যুবকের ৩ মাসের কারাদণ্ড

পাঁচবিবি পৌর নির্বাচনে নাজমুল ইসলাম জনিকে বিএনপির মেয়র প্রাার্থী করার দাবি

মো.বাবুল হোসেন, জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশকাল : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

আগামী পাঁচবিবি পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী হিসেবে এ্যাডভোকেট নাজমুল ইসলাম জনিকে মনোনয়ন দেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৪টায় পাঁচবিবি পৌর পার্কে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জয়পুরহাট জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব ও পাঁচবিবি পৌরসভার মেয়র প্রার্থী এ্যাডভোকেট নাজমুল ইসলাম জনি বলেন, ২০০০ সালে পৌর ছাত্রদলের অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণের মাধ্যমে তিনি বিএনপির রাজনীতিতে যুক্ত হন। ঢাকায় পড়াশোনার সময়ও তিনি ছাত্রদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন। বর্তমানে তিনি পৌর বিএনপির সদস্য এবং জয়পুরহাট জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি জেলা জজ কোর্টের এপিপি হিসেবেও দায়িত্ব পালন করছেন।
তিনি আরও বলেন, বিগত সরকারের সময়ে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে তাকে জেলা আইনজীবী সমিতি থেকে বরখাস্ত করা হয়েছিল। এ ছাড়া রাজনৈতিক কারণে তাকে একাধিক মামলার আসামি হতে হয়েছে। এছাড়াও তিনি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নামে জয়পুরহাট জেলায় মানহানির মামলার আইনজীবী হিসাবেব কাজ করেন।
নাজমুল ইসলাম জনি বলেন, তার পরিবারের একাধিক সদস্য বিভিন্ন সময়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পৌরসভার কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করে জনগণের সেবা করেছেন। সেই ধারাবাহিকতায় আগামী পাঁচবিবি পৌরসভা নির্বাচনে বিএনপির মনোনয়ন নিয়ে মেয়র পদে নির্বাচন করতে তিনি আগ্রহী।
তিনি নিজেকে দলের একজন ত্যাগী কর্মী দাবি করে বিএনপির হাইকমান্ডের কাছে আগামী পৌরসভা নির্বাচনে মেয়র পদে তাকে মনোনয়ন দেওয়ার জোর দাবি জানান। এসময় সাংবাদিককদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি।
সংবাদ সম্মেলনে জয়পুরহাট জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সভাপতি ও সিনিয়র আইনজীবী এ্যাডভোকেট গোলাম রাব্বানী মকুল, জেলা জজ কোর্টের অতিরিক্ত পিপি এ্যাডভোকেট মোজাইদুল ইসলাম রানা, এপিপি এ্যাডভোকেট শাহিনুর রেজা বানু, এজিপি এ্যাডভোকেট আব্দুস ছালাম, জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি এ্যাডভোকেট খায়রুল আহসান জুয়েলসহ প্রায় অর্ধশত আইনজীবী উপস্থিত ছিলেন।
এসময় উপস্থিতবিজ্ঞ আইনজীবীরা আগামী পাঁচবিবি পৌরসভা নির্বাচনে বিএনপির দলীয় মেয়র প্রার্থী হিসেবে বিজ্ঞ আইনজীবী এ্যাডভোকেট নাজমুল হক জনিকে মনোনয়ন দেওয়ার জন্য বিএনপির হাইকমান্ডসহ জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দের প্রতি জোর দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category