• মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
Headline
মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট-সার জব্দ, আটক ২২ কুলিয়ারচরে জুয়েল হ’ত্যা: প্রতিবাদে সড়ক অবরোধ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম ওয়াদুদ ভুঁইয়ার উপহারে চেংগী নদীতে নৌকা, স্বস্তি আট-দশ গ্রামের মানুষের কালীগঞ্জে নগর মহাপরিকল্পনা প্রণয়ন প্রকল্পের পরামর্শকরণ সভা-২ অনুষ্ঠিত নান্দাইলে যুবদল নেতা ফেরদৌসকে কু’পিয়ে আ’হত আটক ২ হালুয়াঘাটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢল মোকাবিলায় জরুরি সভা চালের ড্রামের ভেতর মিললো ২০৭ পিস ট্যাপেন্টাডল আটক ১ মাইঝাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আবারও ঈর্ষনীয় সফল্য কুমিল্লা সদর হাসপাতাল কক্ষে ঢুকল বৃষ্টির পানি, ভোগান্তিতে রোগীরা ঠাকুরগাঁওয়ে তিনজনের এক মাসের কা’রাদ’ণ্ড

পানছড়ির কেষ্টমনিপাড়ায় বিজিবির টিওবি স্থাপন

শাহজাহান কবির সাজু, নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : সোমবার, ১৫ জুন, ২০২৬

সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে খাগড়াছড়ির পানছড়ি উপজেলার কেষ্টমনিপাড়া এলাকায় অস্থায়ীভাবে একটি টেম্পোরারি অপারেশন বেইস (টিওবি) স্থাপন করছে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)।
বিজিবি সূত্র জানায়, পানছড়ি ব্যাটালিয়ন ২১ দশমিক ৮ কিলোমিটার আন্তর্জাতিক সীমান্ত এলাকায় সীমান্ত প্রহরা, চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ (পুশইন) ঠেকানো, মাদক ও অস্ত্র পাচার রোধসহ বিভিন্ন ধরনের অপরাধ নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করে আসছে। পাশাপাশি দুর্গম পাহাড়ি অঞ্চলের জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে বাহিনীটি।
এসব কার্যক্রম আরও কার্যকর, সহজ ও গতিশীলভাবে পরিচালনার লক্ষ্যে সীমান্তবর্তী কেষ্টমনিপাড়া এলাকায় টিওবি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, নতুন এ টিওবি মাদকদ্রব্য, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ পাচার প্রতিরোধের পাশাপাশি বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর তৎপরতা মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ ছাড়া সীমান্ত নিরাপত্তা জোরদারের পাশাপাশি পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বিজিবি কাজ করে যাবে। একই সঙ্গে চোরাচালান দমন এবং বনজ সম্পদ সংরক্ষণের স্বার্থে অবৈধভাবে কাঠ, বাঁশ ও অন্যান্য বনজ সম্পদ পাচার প্রতিরোধেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রোধেও কেষ্টমনিপাড়া টিওবি কার্যকর ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।
পানছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক জানান, অবৈধ পাচার ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি এবং আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও সীমান্ত নিরাপত্তা, আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে এ ধরনের কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category