• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
Headline
সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা কাশিয়ানী থানার ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান গোপালগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত সাতক্ষীরা জলবায়ু সহনশীল বিকল্প কৃষি ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট অধিদপ্তরের সাথে সংলাপ হবিগঞ্জে নিখোঁজের দুই দিন পর ধানক্ষেত থেকে যুবকের ম’রদেহ উদ্ধার হালুয়াঘাটে ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শনে পৌর প্রশাসক সাতক্ষীরায় মৎস্য ঘের থেকে মাইক্রোবাস চালকের ম’রদেহ উদ্ধার ভৈরব পৌরসভার নির্বাহী কর্মকর্তাকে কাফনের কাপড় ও চিরকুট পাঠিয়ে প্রাণনাশের হু’মকি কুমিল্লায় হামের উপসর্গ নিয়ে আরো ১ শিশুর মৃ’ত্যু ছয় বছরের জব্দ ফেন্সিডিলের পরিণতি, জনসম্মুখে ধ্বংস ১৬ হাজার ৬১ পিস বেলকুচিতে মাদক নির্মূলে কঠোর হুশিয়ারি দিলেন এমপি আমিরুল ইসলাম খান আলিম

পাহাড়ি ঢলে লাউয়াছড়া খালের বাঁধ ভেঙে কমলগঞ্জে দুই গ্রাম প্লাবিত

মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশকাল : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জে অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে লাউয়াছড়া খালের বাঁধ ভেঙে গেছে। এতে করে উপজেলার আদমপুর ইউনিয়নের ভানুবিল ও ছনগাঁও এলাকার দুটি গ্রাম প্লাবিত হয়েছে। মঙ্গলবার (২৬ মে) ভোরের দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ৩দিন ধরে টানা বর্ষণের ফলে পাহাড়ি ঢলে খালের বাঁধটি ভেঙে গেছে। প্রবল বেগে আশপাশের লোকালয়ে পানি ঢুকে পড়েছে।

ভানুবিল ও ছনগাঁও গ্রামের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ছনগাঁও-ভানুবিল সড়ক। অভ্যন্তরীণ যোগাযোগব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এ ছাড়াও, কয়েকটি গ্রামের সড়ক পানির নিচে তলিয়ে যাওয়ায় চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, হঠাৎ করে ঢলের পানি ঢুকে তাদের বসতবাড়ির আঙিনা প্লাবিত হয়েছে। সকাল থেকে অনেককে হাঁটুপানির মধ্যে চলাচল করতে দেখা গেছে।

ভানুবিল গ্রামের বাসিন্দা আলী হোসেন এবং ছনগাঁও গ্রামের রাধা কান্ত সিংহ জানান, ঢলের পানি প্রবেশ করে তাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত করেছে। কোনো পূর্ব সতর্কতা ছিল না।

আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দাল হোসেন বলেন, ‘আকস্মিক পাহাড়ি ঢলে অন্তত ৭০ থেকে ৮০টি বাড়ির আঙিনা তলিয়ে গেছে। গ্রামের সড়কগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসনকে জানানো হয়েছে।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানিয়েছেন, ‘স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে দুই গ্রামের পরিস্থিতির খবর পাওয়া গেছে। প্রশাসন বিষয়টি পর্যবেক্ষণ করছে। ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।’

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category