• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
Headline
জনগণের কথা না শুনলে আমরা পথ হারাবো : আইনমন্ত্রী পাঁচবিবিতে বেড়া ভেঙে ফলদ গাছ কেটে ফেলার অভিযোগ মুকসুদপুরে ক্ষুদ্র ঋণ বিতরণের মধ্য দিয়ে বিজের শাখা কার্যালয় উদ্বোধন ঠাকুরগাঁওয়ে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ পাঁচবিবিতে আর্থিক অন্তর্ভুক্তি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কুমিল্লায় মেহেদী হ’ত্যা: চার আসামির নাম প্রকাশ, অটোরিকশা উদ্ধার গোপালগঞ্জে সরকারি পুকুর ও সড়কের গাছ কেটে নেওয়ার দুই পৃথক অভিযোগ নাসিরনগরে স্পিডবোট বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষে নি’হ’ত ২ কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ. লীগ নেতা ১০ ঘণ্টা পর ফের আটক

পুকুরে ডুবে হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর মৃ/ত্যু

স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশকাল : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের স্কুল মসজিদের পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে আব্দুল মমিন তালহা সান (১৪) নামে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (৩০ আগস্ট) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল মমিন তালহা হবিগঞ্জ শহরের দক্ষিণ শ্যামলী এলাকার বাসিন্দা। সে হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল। পাশাপাশি সে কোরআন শিক্ষায় যুক্ত ছিল বলে পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে তালহা কয়েকজন সহপাঠীর সঙ্গে বিদ্যালয়ের স্কুল মসজিদের পুকুরে যায়। একপর্যায়ে সে পানিতে ডুবে নিখোঁজ হয়। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পুকুরে উদ্ধার অভিযান শুরু করেন। পরে দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর পুকুর থেকে তালহার মরদেহ উদ্ধার করা হয়।

তালহার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। কোরআন শিক্ষায় যুক্ত তার সহপাঠীরাও এ ঘটনায় শোক প্রকাশ করেছে।
এদিকে স্থানীয় কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, বিদ্যালয়ের পুকুরের সিঁড়ি দীর্ঘদিন ধরে ভাঙা অবস্থায় রয়েছে। সিঁড়িটি সংস্কার না হওয়ায় শিক্ষার্থীদের জন্য ঝুঁকি তৈরি হয়েছে। তাঁরা দ্রুত সিঁড়ি সংস্কার এবং পুকুরের পাশে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category