আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া -কোটালিপাড়া) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী ইন্জিনিয়ার মারুফ শেখ হাতপাখা প্রতীক পেয়েছেন।
আজ বুধবার (২১ জানুয়ারি) গোপালগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তিনি প্রতীক সংগ্রহ করেন।
প্রতিক বরাদ্দ শেষে প্রচারণা শুরুর আগে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গওহরডাঙ্গা মাদ্রাসার প্রতিষ্ঠাতা, আধ্যাত্মিক ব্যাক্তিত্ব মোজাহেদে আজম আল্লামা শামছুল হক ফরিদপুরী ছদর সাহেব হুজুর (রহ.) এর কবর জিয়ারত করেন। পরে পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
এসময় সেখানে জেলা ইসলামী যুব আন্দোলন সাধারণ সম্পাদক, মোঃ হাফেজ নাহিদ হাসান,দপ্তর সম্পাদক, মাওলানা ওসিকুর রহমান,
, ইসলামী আন্দোলন বাংলাদেশ, কোটালীপাড়া উপজেলা শাখার প্রচার ও দাওয়াহ সম্পাদকমোঃ আবু নাঈম
ইসলামী আন্দোলন বাংলাদেশ টুঙ্গিপাড়া উপজেলার সভাপতি মোঃ মজিবুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ রমজান আলী
কোটালীপাড়া উপজেলার ইসলামী যুব আন্দোলন এর সহ-সভাপতি মোহাম্মদ মাসুম বিল্লাহ, টুঙ্গিপাড়া উপজেলা মুজাহিদ কমিটি ছদর মাওলানা আব্দুস সামাদ, সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইন্জিনিয়ার মারুফ শেখ বলেন, আমি নির্বাচনে হাতপাখা মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করছি আগামী জাতীয় সংসদ নির্বাচনে। আগামীকাল থেকে নির্বাচনী প্রচারণার ক্যাম্পেইন আমরা শুরু করব। আমরা যেই রাজনীতিটা সামনে দেখতে চাই– স্বচ্ছতা এবং জবাবদিহিতার রাজনীতি, তার ভিত্তিতেই আমাদের ক্যাম্পেইন চলবে। সবাইকে দোয়া এবং শুভকামনার জন্য অনুরোধ করছি।