• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
Headline
জনগণের কথা না শুনলে আমরা পথ হারাবো : আইনমন্ত্রী পাঁচবিবিতে বেড়া ভেঙে ফলদ গাছ কেটে ফেলার অভিযোগ মুকসুদপুরে ক্ষুদ্র ঋণ বিতরণের মধ্য দিয়ে বিজের শাখা কার্যালয় উদ্বোধন ঠাকুরগাঁওয়ে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ পাঁচবিবিতে আর্থিক অন্তর্ভুক্তি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কুমিল্লায় মেহেদী হ’ত্যা: চার আসামির নাম প্রকাশ, অটোরিকশা উদ্ধার গোপালগঞ্জে সরকারি পুকুর ও সড়কের গাছ কেটে নেওয়ার দুই পৃথক অভিযোগ নাসিরনগরে স্পিডবোট বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষে নি’হ’ত ২ কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ. লীগ নেতা ১০ ঘণ্টা পর ফের আটক

প্রাইম বিশ্ববিদ্যালয় ছাত্রদলে পদ পেলেন অষ্টগ্রামের ইফরাত হক

মো.রুবেল মিয়া,অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশকাল : রবিবার, ১৭ মে, ২০২৬

কিশোরগঞ্জের অষ্টগ্রামে এক রাজনৈতিক পরিবারে বইছে আনন্দের জোয়ার। প্রাইম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নবগঠিত কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অষ্টগ্রামের কৃতি সন্তান ইফরাত হক। তার এই সাফল্যে গর্ব ও আনন্দে আত্মহারা পরিবার, স্বজন এবং স্থানীয় নেতাকর্মীরা।

কমিটি ঘোষণার পর প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক ইফরাত হক অষ্টগ্রামবাসীসহ দেশবাসীর কাছে দোয়া কামনা করেন। তিনি বলেন,
“আমি যেন সবসময় সঠিক নেতৃত্ব দিতে পারি, সততা বজায় রাখতে পারি এবং সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে পারি—এটাই আমার লক্ষ্য। দেশবাসীর কাছে আমি দোয়া চাই।”

ছেলের এই অর্জনে আবেগাপ্লুত হয়েছেন তার বাবা, অষ্টগ্রাম উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এস এম নিজামুল হক নজরুল। তিনি বলেন,
“আমার ছেলে ইফরাত প্রাইম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হওয়ায় গর্বে বুক ভরে গেছে। আমি দেশবাসীর কাছে তার জন্য দোয়া চাই, যেন সে সততা ও আদর্শ নিয়ে মানুষের জন্য কাজ করতে পারে।”

ছেলেকে সৎ পথে চলার পরামর্শ দিয়ে তিনি আরও বলেন, “প্রতিটি ঘরে এমন সুসন্তান জন্ম নিক। যারা ইফরাতকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে মূল্যায়ন করেছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আল্লাহ যেন সবাইকে সুস্থ ও নিরাপদ রাখেন।”

এদিকে, ইফরাতের চাচা শাহিন মিয়া ভাতিজাকে শুভেচ্ছা জানিয়ে আদর্শ রাজনীতির ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন,
“আদর্শ রাজনীতি শিখতে হলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সততা অনুসরণ করতে হবে। মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়াতে পারলেই একজন প্রকৃত নেতা হওয়া সম্ভব।”

ইফরাত হকের এই সাফল্যে অষ্টগ্রামের স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। এলাকায় ফিরে আসলে তাকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ সংবর্ধনা জানানো হয়। মিষ্টিমুখের মাধ্যমে আনন্দ উদযাপন করেন এলাকাবাসী।

এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকেই ইফরাত হককে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন। তার এই রাজনৈতিক সাফল্যে অষ্টগ্রামজুড়ে বইছে আনন্দের হাওয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category