শিরোনাম :
মির্জাপুরে ইমারত নির্মাণ শ্রমিকদের ১২ দফা দাবিতে মানব’বন্ধন কুলিয়ারচরের সিনিয়র সাংবাদিক আহমেদ ফারুক আর নেই নাগেশ্বরীতে মাদরাসা সুপারের নিয়োগ বানিজ্য ও দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন ২৬ বছর পর কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা হবিগঞ্জে সেনাবাহিনীর অভি’যানে দেশীয় মদের গুদাম উন্মোচন, গাঁ’জাসহ আটক ৪ ‎ টুঙ্গিপাড়ায় আগুনে পুড়লো কৃষকের বসত ঘর, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি নবীগঞ্জে পিকআপের ধাক্কায় সিএনজি চালকের সড়কে মৃত্যু ‎ সখিপুরে ওসিকে ধাক্কা দিয়ে পালালেন ছাত্রলীগ নেতা হবিগঞ্জে ৩২ কেজি ভারতীয় গাঁ’জাসহ মা’দক কা’র’বারি গ্রে’ফ’তার হাতিয়ায় মেধাবী শিক্ষার্থীদের পাশে প্রকৌশলী দিদারুল ইসলাম শিক্ষা ট্রাস্ট
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

ফেনী-১ আসনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

নিজস্ব ডেস্ক / ১৮৯ Time View
Update : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ফেনী-১ (ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া) আসনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির নেতারা।

রোববার (২১ ডিসেম্বর) বিকেলে ফেনী জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেবের নেতৃত্বে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ফরিদ উদ্দিন খান নয়ন, সাধারণ সম্পাদক পার্থ পাল, জিয়া মঞ্চ ফেনী জেলা আহ্বায়ক অ্যাডভোকেট শাহজালাল ভূঞা সবুজ, ছাগলনাইয়া জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাফর আহমেদ, বিএনপি নেতা আরিফুর রহমান, জাহিদ হোসেন কমল, ফুলগাজী উপজেলা যুবদলের সদস্য সচিব নরুল হুদা শাহীন, ছাত্রদল নেতা মুনির আহমেদ প্রমুখ।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে বিএনপি নেতা আবু তালেব বলেন, ‘আমরা দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। বর্তমানে তিনি অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। দেশের কোটি কোটি মানুষের দোয়ায় তিনি সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসবেন বলে আশা করি। ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়াবাসী আমাদের নেত্রীকে নির্বাচিত করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category