• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
Headline
জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ উপজেলার মাসিক সভা অনুষ্ঠিত ফকিরহাটে এনসিপির জুলাই পদযাত্রা ও পথসভায়, হাসনাত আব্দুল্লাহ জেলা পুলিশ, সাতক্ষীরার মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত: সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব ২০২৬ সন্দ্বীপ থানার ওসি সুজন হালদার শ্রেষ্ঠ নির্বাচিত সাতক্ষীরা তরুণীর সঙ্গে ভিডিও ভাইরাল,জামায়াত এমপি বললেন দ্বিতীয় স্ত্রী আপনাদের দোয়া ও পরামর্শ নিয়েই বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলবো ,হাসনাত আবদুল্লাহ বাগেরহাটে ব্যানার নিয়ে মিছিলের চেষ্টা ছাত্রলীগের ১৭ কর্মী আটক বৃন্দাবন সরকারি কলেজের নতুন উপাধ্যক্ষ অধ্যাপক এ কে এম হারুনুর রশীদ ১০ পুলিশ সদস্যের বদলী উপলক্ষে ভৈরব হাইওয়ে থানায় বিদায় সংবর্ধনা ও ক্রেষ্ট প্রদান

বদলির পরও কর্মস্থল ছাড়েননি তন্ময় দে চৌধুরী, উঠছে নানা প্রশ্ন

মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশকাল : শুক্রবার, ২৬ জুন, ২০২৬

মৌলভীবাজার প্রধান ডাকঘরের সুপার (সংযুক্ত পোস্টমাস্টার) তন্ময় দে চৌধুরীকে গত ৬ মে পোস্টমাস্টার জেনারেল, পূর্বাঞ্চল, চট্টগ্রামের নির্দেশক্রমে বদলি করা হয়। বদলি আদেশ অনুযায়ী তাকে রাঙামাটি প্রধান ডাকঘরের ডেপুটি পোস্টমাস্টার (সংযুক্ত সহকারী পোস্টমাস্টার জেনারেল, বৈদেশিক ডাকঘর, সিলেট) পদে দায়িত্ব গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছিল।

তবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেড় মাস আগে বদলি আদেশ জারি করা হলেও তন্ময় দে চৌধুরী এখনও মৌলভীবাজার প্রধান ডাকঘরেই কর্মরত রয়েছেন। বিষয়টি নিয়ে ডাক বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকদের মধ্যে নানা আলোচনা ও প্রশ্নের সৃষ্টি হয়েছে। অনেকের মতে, কোনো অদৃশ্য প্রভাব বা বিশেষ সুবিধার কারণেই তিনি বদলিকৃত কর্মস্থলে যোগদান না করে পূর্বের কর্মস্থলে বহাল রয়েছেন।
এদিকে, তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে গ্রাহকসেবায় অনিয়ম, দায়িত্ব পালনে অবহেলা এবং বিভিন্ন ধরনের ভোগান্তির অভিযোগ রয়েছে বলে একাধিক সূত্র জানিয়েছে। ভুক্তভোগী গ্রাহকদের অভিযোগ, তন্ময় দে চৌধুরীর কারণে প্রয়োজনীয় সেবা পেতে তাদের প্রায়ই হয়রানির শিকার হতে হয়।
বদলি আদেশ কার্যকর না হওয়ার কারণ এবং তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় সচেতন মহল। একই সঙ্গে বিষয়টি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিও জানিয়েছেন তারা।
মৌলভীবাজার থেকে সিলেটে বদলির আদেশ হলেও নতুন কর্মস্থলে কেন যোগ দিচ্ছেন না জানতে চাইলে তন্ময় দে চৌধুরী জানান, আমার কাছ থেকে যিনি দায়িত্ব বুঝে নিবেন তিনি এখনো আসেননি, আমার কাছ থেকে যদি দায়িত্ব বুঝে না নেয় আমি কিভাবে নতুন কর্মস্থলে যাব।
এ বিষয়ে জানতে চাইলে সিলেটের ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল সুজিত চক্রবর্তী সাংবাদিকদের জানান, তন্ময় দে চৌধুরীর দেড় মাস আগে বদলির আদেশ এসেছে, এখনো নতুন কর্মস্থলে যোগদান করেননি, বিষয়টি নিয়ে আমরা শংকিত আছি, দেড় মাস পার হওয়ার পরও তিনি পূর্বের কর্মস্থলেই শপদে রয়েছে বিষয়টি অত্যন্ত হতাশা জনক। তিনি আরো জানান, তন্ময় দে চৌধুরী কেন নতুন কর্মস্থলে যাচ্ছেন না বিষয়টি নিয়ে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পিএমজির সাথে কথা বলবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category