শিরোনাম :
কালীগঞ্জের তুমুলিয়ায় খ্রিষ্টান বাড়ীতে ডাকাতি দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির মতবিনিময় গোপালগঞ্জের ৩টি আসনে ৩০ প্রার্থীর মধ্যে ১৯ জনই হারিয়েছেন জামানত টেকনাফে আড়াই কোটি টাকার ইয়াবাসহ আটক ২ কুলিয়ারচরের ফেদাউল্লাহ্ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত শেখ হাসিনার চাচা শিক্ষা উদ্যোক্তা শেখ কবির হোসেনের জানাযা সম্পন্ন টিকটকে পরিচয় সন্তান রেখে উধাও দুই নারী,থানায় অভি’যোগ ড.রেজা কিবরিয়াকে অভিনন্দন জানালেন স্বতন্ত্র প্রার্থী সুজাত মিয়া একে এম ফজলুল হক মিলন কে মন্ত্রী হিসেবে দেখতে চায় গাজীপুর-৫ জনসাধারণ চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গায় বো’মা বি’স্ফো’র’ণে দুজন নি/হ/ত আ’হ’ত ৩
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ চট্টগ্রামের উদ্যোগে নীলফামারীতে শীতবস্ত্র বিতরণ

তপন দাস, নীলফামারী প্রতিনিধি / ৮৩ Time View
Update : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ চট্টগ্রামের উদ্যোগে এবং রুক্ষিণী – আরতী স্মৃতি জনকল্যাণ ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় উত্তরের জনপদ নীলফামারীতে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে নীলফামারী জেলা বৌদ্ধ বিহার মন্দির মাঠে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪ নং পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইব্রাহিম তালুকদার। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ নীলফামারী ও শীতবস্ত্র বিতরণ প্রকল্প কর্মকর্তা উত্তম কুমার মালো।
প্রধান অতিথির বক্তব্যে ৪ নং পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইব্রাহিম তালুকদার বলেন বৌদ্ধ যুব পরিষদ চট্টগ্রাম কে সাধুবাদ দিতে জানাই যে তারা আমাদের উত্তরের শীতার্ত মানুষের কথা চিন্তা করে আমাদের শীতার্ত মানুষদের বিভিন্ন ভাবে শীতবস্ত্র দিয়ে সহায়তা করছে আর এই বৌদ্ধ বিহারটির যাতায়াতের জন্য যে রাস্তা টি আছে সেটি খুবেই খারাপ তাই আমি কথা দিচ্ছি যে রাস্তা টি খুব দ্রুত মেরামত করে দিব এবং বৌদ্ধ বিহার টির উন্নয়নে যা সহায়তার প্রয়োজন তা আমি আমার সাধ্য মতো করে দিব।
এসম আরো বক্তব্য দেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ নীলফামারী ও শীতবস্ত্র বিতরণ প্রকল্প কর্মকর্তা উত্তম কুমার মালো সহ উক্ত ইউনিয়নের বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন সেচ্ছাসেবক, স্হানীয় গণ্যমান্যব্যক্তিবর্গ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এসময় উক্ত এলাকার
৫৮ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category