• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
Headline
ভিডিও ছড়িয়ে পড়ার পর চুনারুঘাটের এএসআই প্রত্যাহার পানছড়িতে স্যাম ইউনিটের চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর ভৈরবে বাড়ির আঙ্গিনা থেকে সিঙ্গাপুর প্রবাসীর হাত-পা বাঁ’ধা লা/শ উদ্ধার সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে পানছড়িতে বিএনপির বিক্ষোভ অষ্টগ্রামে জলমহাল নিয়ে সংঘর্ষ, বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ অষ্টগ্রামে জলমহাল দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২৫ নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে কুষ্টিয়ায় শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা জয়পুরহাটে ৭২ কেজির কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪ সামাজিক ক্ষমতায়নে ব্র্যাকের সচেতনতামূলক সভা ঠাকুরগাঁওয়ে মাদকসহ গ্রেপ্তার, যুবকের ৩ মাসের কারাদণ্ড

বাগেরহাটের সৈয়দপুরে যুবদল নেতা মজনু শেখের অর্থায়নে রাস্তা সংস্কার

মো.শান্ত শেখ, নিজস্ব প্রতিনিধি
প্রকাশকাল : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নের সৈয়দপুরে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার করছেন ইউনিয়ন যুবদল নেতা ও ২নং ওয়ার্ডের ইউপি সদস্য পদপ্রার্থী মোঃ মজনু শেখ।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সরেজমিনে গিয়ে দেখা যায়, রাখালগাছি ইউনিয়নের ২নং ওয়ার্ডের সৈয়দপুর দক্ষিণ পাড়ার প্রধান সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় জনসাধারণের ভোগান্তি দেখে সৈয়দপুর দক্ষিণপাড়া জামে মসজিদের প্রবেশ পথ থেকে শুরু করে মঞ্জুর ফকিরের বাসভবন (তিতল তলা মোড়) পর্যন্ত নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার করেছেন মোঃ মজনু শেখ।

একজন পথচারী জানান, এই রাস্তা দিয়ে চলাচল করতে আমাদের প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হয়। মজনু ভাই ব্যক্তিগত অর্থ দিয়ে এই রাস্তা সংস্কার করে দেওয়ায় আমরা মজনু ভাইয়ের প্রতি কৃতজ্ঞ।

মোঃ মজনু শেখ বলেন, এলাকাবাসীর দুর্ভোগের কথা চিন্তা করে নিজ অর্থায়নে রাস্তায় ইটের খোয়া ও বালু দিয়ে সংস্কার কাজ সম্পন্ন করেছি। এতে করে সাধারণ মানুষকে আর যাতায়াতের জন্য দুর্ভোগ পোহাতে হবে না।

তিনি আরও বলেন, আমি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২নং ওয়ার্ড থেকে ইউপি সদস্য পদে নির্বাচন করার জন্য প্রার্থী হয়েছে। আমি যদি নির্বাচিত হতে পারি এই এলাকার জনসাধারণের জন্য উন্নয়নমূলক কাজ করব এবং গরীব দুঃখী ও খেটে খাওয়া মানুষের পাশে থাকবো ইনশাল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category