• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
Headline
সারাদেশে নারী ও শিশু নি/র্যা/ত/নের প্রতিবাদে বেলাবোতে মানববন্ধন রাজাপুর ইউনিয়নে বিএনপির প্রার্থিতা বাছাই নিয়ে পর্যালোচনা সভা ঠাকুরগাঁও গোপীকান্তপুরে ৫ যুবকের স্বপ্নে নির্মম আঘাত, হা’ম’লায় প্রাণ গেল বহু হাঁসের বেলকুচিতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, আলোচনা ও পুরস্কার বিতরণ সাতক্ষীরায় এক মাস ধরে পানিবন্দী ৩ হাজার পরিবার রাখালগাছিতে বিএনপি নেতা বাপ্পি’র অর্থায়নে রাস্তা সংস্কার গোসাইরহাটে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত রাণীনগরে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও মাছের পোনা অবমুক্ত নাগেশ্বরীতে জাতীয় মৎস পক্ষ ২০২৬ পালিত আমোদপুরে মেধাবী ও রত্নগর্ভা মায়েদের সংবর্ধনা

বাগেরহাটে একই পরিবারের তিন জনের ম’র’দেহ উদ্ধার

তরিকুল মোল্লা, বাগেরহাট প্রতিনিধিঃ
প্রকাশকাল : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

বাগেরহাটের কচুয়া উপজেলায় একটি বসতঘর থেকে একই পরিবারের তিন সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত তিনজনের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে উপজেলার রাড়ীপাড়া ইউনিয়নের চান্দেরকোলা গ্রামের একটি বাড়ি থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহতরা হলেন—চান্দেরকোলা গ্রামের মৃত আবদার আলী হাওলাদারের স্ত্রী মনিরা বেগম (৬০), তাদের ছেলে আহাদ হাওলাদার (২৫) এবং মনিরা বেগমের মা রাশিদা বেগম (৯০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ১২টার দিকে কয়েকজন প্রতিবেশী নারী বাড়ির বারান্দায় এক বৃদ্ধার মরদেহ পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যদের ডাকাডাকি করেন। পরে ঘরের ভেতরে প্রবেশ করে আরও দুজনের মরদেহ দেখতে পান তারা। খবর পেয়ে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনটি মরদেহ উদ্ধার করে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন আর রশিদ বলেন, “মরদেহগুলোর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। এছাড়া ঘটনাটি দুই থেকে তিন দিন আগে ঘটে থাকতে পারে।”

তিনি আরও জানান, বাড়িতে লোকজনের নিয়মিত যাতায়াত না থাকায় ঘটনাটি এতদিন কারও নজরে আসেনি। মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। একই সঙ্গে ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category