• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
Headline
সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা কাশিয়ানী থানার ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান গোপালগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত সাতক্ষীরা জলবায়ু সহনশীল বিকল্প কৃষি ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট অধিদপ্তরের সাথে সংলাপ হবিগঞ্জে নিখোঁজের দুই দিন পর ধানক্ষেত থেকে যুবকের ম’রদেহ উদ্ধার হালুয়াঘাটে ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শনে পৌর প্রশাসক সাতক্ষীরায় মৎস্য ঘের থেকে মাইক্রোবাস চালকের ম’রদেহ উদ্ধার ভৈরব পৌরসভার নির্বাহী কর্মকর্তাকে কাফনের কাপড় ও চিরকুট পাঠিয়ে প্রাণনাশের হু’মকি কুমিল্লায় হামের উপসর্গ নিয়ে আরো ১ শিশুর মৃ’ত্যু ছয় বছরের জব্দ ফেন্সিডিলের পরিণতি, জনসম্মুখে ধ্বংস ১৬ হাজার ৬১ পিস বেলকুচিতে মাদক নির্মূলে কঠোর হুশিয়ারি দিলেন এমপি আমিরুল ইসলাম খান আলিম

বাগেরহাটে জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকীতে আলোচনা ও দোয়া মাহফিল

তরিকুল মোল্লা, বাগেরহাট প্রতিনিধিঃ
প্রকাশকাল : শনিবার, ২০ জুন, ২০২৬

বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে তাঁতীদলের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় শহরের নূর মসজিদ রোডস্থ তাঁতীদলের কার্যালয়ে বাগেরহাট পৌর তাঁতীদল এ অনুষ্ঠানের আয়োজন করেন। আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি শাহেদ সমি বাদশা। বাগেরহাট পৌর তাঁতীদলের সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে ও পৌর তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক মোঃ ইলিয়াস মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা তাঁতীদলের যুগা-আহবায়ক সরদার বাকী বিল্লাহ, শেখ ফারুক আহমেদ’সহ তাঁতীদলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বহুদলীয় গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠায় জাতীয়তাবাদী আদর্শ এবং উন্নয়নমুখী রাষ্ট্র গঠনে তার অবদান দেশের মানুষ আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। তারা আরও বলেন, বর্তমান প্রজন্মের কাছে জিয়াউর রহমানের আদর্শ ও দেশপ্রেম তুলে ধরতে হবে। তার দেখানো পথ অনুসরণ করেই দেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন এগিয়ে নেওয়ার আহ্বান জানান বক্তারা। অনুষ্ঠান শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category