• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
Headline
নীলফামারী বৌদ্ধ বিহারে বৃক্ষ রোপন কর্মসুচি পালিত নিখোঁ’জের ১২ ঘণ্টা পর সিলেট থেকে মাধবপুরের স্কুলছাত্র সৈয়দ সাদাফ উদ্ধার মিরপুরে নিখোঁ’জের ৪ দিন পর খালে মিলল কোমরে বালির বস্তা বাধা বৃদ্ধার লা/শ নাসিরনগরে দুই গোষ্টির ভয়াবহ সং’ঘ’র্ষে, যুবক নি/হ/ত আ’হ’ত অর্ধশতাধিক মিরপুরে ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় সাবেক প্রধান শিক্ষক নিহত হালুয়াঘাটে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫২তম শুভ জন্মাষ্টমী পালন ডা. সাইফুজ্জামানের এমডি অর্জন, গ্রীন লাইফ হাসপাতালের শুভেচ্ছা ধর্ম ভিন্ন হতে পারে, কিন্তু লক্ষ্য এক- মানবকল্যাণ :কুমিল্লায় কৃষিমন্ত্রী ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব

বাগেরহাটে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা, ছাত্রদলের উদ্যোগে মশা নিধন

তরিকুল মোল্লা, বাগেরহাট প্রতিনিধিঃ
প্রকাশকাল : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

বর্ষা মৌসুমে জমে থাকা পানিতে এডিস মশার বংশবিস্তার বাড়ায় বাগেরহাটে ডেঙ্গুর ঝুঁকি ক্রমেই বাড়ছে। শহরের বিভিন্ন এলাকায় মশার উপদ্রব ও ডেঙ্গুর আশঙ্কার মধ্যে জনসচেতনতা সৃষ্টি এবং মশার বংশবিস্তার নিয়ন্ত্রণে প্রতিরোধমূলক কার্যক্রম শুরু করেছে বাগেরহাট জেলা ছাত্রদল।

শনিবার (২৯ আগস্ট) বাগেরহাট জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শেখ আল মামুনের উদ্যোগে শহরের পুরাতন পুলিশ লাইন, নূর মসজিদ ও চালতেতলা এলাকায় মশা নিধন ওষুধ ছিটানো হয়। এ সময় স্থানীয় বাসিন্দাদের ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়।

কার্যক্রম চলাকালে ছাত্রদলের নেতাকর্মীরা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু মশা নিধন কার্যক্রম যথেষ্ট নয়, এর পাশাপাশি ব্যক্তি ও সামাজিক পর্যায়ে পরিচ্ছন্নতা নিশ্চিত করা জরুরি। বাড়ির আশপাশ, ছাদ, ড্রেন, ফুলের টব, পরিত্যক্ত পাত্রসহ যেসব স্থানে পানি জমে থাকতে পারে, সেসব স্থান নিয়মিত পরিষ্কার রাখার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানান তারা।

বাগেরহাট জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শেখ আল মামুন বলেন, ডেঙ্গু একটি জনস্বাস্থ্যঝুঁকি। শুধু প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। এ জন্য সমাজের প্রত্যেক মানুষকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। বাড়ির আশপাশে পানি জমতে না দেওয়া, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং মশার বংশবিস্তার রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। জনসচেতনতা সৃষ্টি ও ডেঙ্গু প্রতিরোধে বাগেরহাট জেলা ছাত্রদলের পক্ষ থেকে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

কার্যক্রমে শামিম মুন্সি, আজিজুল ইসলাম আশিক, তানভীর হাওলাদার, তানভীর ইসলাম জিসানসহ জেলা ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উদ্যোক্তারা জানান, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি নিয়মিত মশা নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা প্রয়োজন। জনস্বার্থে এ ধরনের প্রতিরোধমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার কথা জানান তারা। একই সঙ্গে বাগেরহাটকে ডেঙ্গুর ঝুঁকি থেকে রক্ষা করতে দল-মত নির্বিশেষে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category