শিরোনাম :
বিরল ‘ক্যারোলি সিনড্রোমে’ আক্রান্ত নীলফামারীর সিরাতুলের বাঁচার আকুতি ভৈরবে নিখোঁজের চারদিন পর ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার ছিনতাই করতে ভৈরবে বাসা ভাড়া নেন নারী ছিনতাইকারী চক্র কুলিয়ারচরে ১৬ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক ভূরুঙ্গামারীতে ৭ বছরেও শেষ হয়নি ১৩৬ কোটি টাকার সেতুর কাজ চাঁপাইনবাবগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামি আটক ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে পুলিশের অভিযানে মাদক সম্রাট হুমায়ুন আটক হলুদ-মরিচ গুড়ার ভিতরে মাদক, সীমান্তে বিজিবি’র অভিযানে আটক ১ চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁ’দা’বা’জির বিরুদ্ধে মা’নববন্ধন ভৈরবে ৪ ফার্মেসীর মালিককে জরিমানা করেছে ম্যাজিট্রেট ও ঔষধ প্রশাসন।
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:১০ অপরাহ্ন

বাহুবলে ওসিকে গালাগালের অভিযোগে গ্রেপ্তার বিএনপি নেতা জামিনে মুক্ত

স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি / ৪১ Time View
Update : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬

হবিগঞ্জের বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলামকে মোবাইল ফোনে গালাগালের অভিযোগে করা মামলায় উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস চৌধুরী তুষার অস্থায়ী জামিন পেয়েছেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে তাঁকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে বাহুবল আমলি আদালতের ৯ নম্বর ম্যাজিস্ট্রেট তানজিনা রহমান তানিন দুপুর সোয়া ১টার দিকে তুষারের অস্থায়ী জামিন মঞ্জুর করেন।

আদালত সূত্রে জানা গেছে, পুলিশ রিপোর্ট না আসা পর্যন্ত তুষার চৌধুরীকে অস্থায়ী জামিন দেওয়া হয়েছে।

এর আগে বেলা সাড়ে ১২টার দিকে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকার নিজ বাসা থেকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তাঁকে গ্রেপ্তার করে।

গত শনিবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে বাহুবল থানার ওসিকে উদ্দেশ্য করে একটি অডিও ক্লিপ ভাইরাল হয়। ক্লিপটিতে একজনকে ওসির সঙ্গে ফোনে কথোপকথনে অশালীন ভাষা ব্যবহার করতে শোনা যায়।

এ ঘটনায় এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হলে পুলিশ তদন্তে নামে এবং পরে তুষার চৌধুরীকে গ্রেপ্তার করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category