শিরোনাম :
কালীগঞ্জের তুমুলিয়ায় খ্রিষ্টান বাড়ীতে ডাকাতি দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির মতবিনিময় গোপালগঞ্জের ৩টি আসনে ৩০ প্রার্থীর মধ্যে ১৯ জনই হারিয়েছেন জামানত টেকনাফে আড়াই কোটি টাকার ইয়াবাসহ আটক ২ কুলিয়ারচরের ফেদাউল্লাহ্ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত শেখ হাসিনার চাচা শিক্ষা উদ্যোক্তা শেখ কবির হোসেনের জানাযা সম্পন্ন টিকটকে পরিচয় সন্তান রেখে উধাও দুই নারী,থানায় অভি’যোগ ড.রেজা কিবরিয়াকে অভিনন্দন জানালেন স্বতন্ত্র প্রার্থী সুজাত মিয়া একে এম ফজলুল হক মিলন কে মন্ত্রী হিসেবে দেখতে চায় গাজীপুর-৫ জনসাধারণ চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গায় বো’মা বি’স্ফো’র’ণে দুজন নি/হ/ত আ’হ’ত ৩
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন

বাহুবলে টমটমচালক হত্যার প্রদান আসামি গ্রেপ্তার, সিএনজি উদ্ধা’র

স্বপন রবি দাশহবিগঞ্জ প্রতিনিধি / ৩০ Time View
Update : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬

হবিগঞ্জের বাহুবলে টমটমচালক কাশেম হত্যা মামলার প্রদান আসামি এমরান মিয়া (৩০)কে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (পিবিআই)। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত সিএনজি গাড়ি উদ্ধার করা হয়েছে।

‎পিবিআই সূত্র জানায়, বাহুবল থানায় মামলা (মামলা নং–০৬; জিআর নং–১০৫; ধারা ৩০২/৩৪ পেনাল কোড) দায়েরের পর ১০ আগস্ট ২০২৫ থেকে মামলাটির তদন্তের দায়িত্ব গ্রহণ করে পিবিআই হবিগঞ্জ।

‎গতকাল সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে হবিগঞ্জ সদর উপজেলার দুলিয়াখাল পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে পলাতক আসামি এমরান মিয়াকে গ্রেপ্তার করা হয়। এমরান বাহুবল উপজেলার লামাতাসি গ্রামের দরবেশ আলীর ছেলে।

‎অভিযানে নেতৃত্ব দেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক সুজন চন্দ্র পাল। সঙ্গে ছিলেন এসআই মাহমুদ, এএসআই মীর শাহিন ও কনস্টেবল-ড্রাইভার আজিম মোল্লা। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত সিএনজিটিও উদ্ধার করা হয়।

‎পিবিআই জানায়, গ্রেপ্তারকৃত এমরান দীর্ঘদিন ধরে সিলেটসহ বিভিন্ন এলাকায় অবস্থান করে পালিয়ে বেড়াচ্ছিলেন। এর আগে মামলার আরেক আসামি ফারুককে গ্রেপ্তার করে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হয়। তদন্তে জানা যায়, কাশেম হত্যার মূল পরিকল্পনাকারী ছিলেন এমরান।

‎পিবিআই আরও জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির বিরুদ্ধে পর্যাপ্ত তথ্য ও প্রমাণ সংগ্রহ করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

‎দীর্ঘদিন পর মূল আসামি গ্রেপ্তারের খবরে নিহত কাশেমের পরিবার স্বস্তি প্রকাশ করেছে। তারা জানিয়েছেন, পিবিআইয়ের এ সফল অভিযানে তারা ন্যায়বিচারের আশা দেখছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category