এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৯টি প্রধান প্রতিশ্রুতির কথা দিয়ে ইশতেহার ঘোষণা করেছে বিএনপি। শুক্রবার বিকেলে রাজধানীর সোনারগাঁও হোটেলে এই ইশতেহার ঘোষণা করেন দলের চেয়ারম্যান তারেক রহমান।
ইশতেহারে ৯টি প্রধান প্রতিশ্রুতির গুলো হলো-
১/ প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সুরক্ষা দিতে ফ্যামিলি কার্ড চালু করে প্রতি মাসে ২হাজার ৫শত টাকা অথবা সমমূল্যের নিত্যপ্রয়োজনীয় পণ্য পর্যায়ক্রমেবাড়ানো হবে।
২/ কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করতে কৃষক কার্ড এর মাধ্যমে ভর্তুকি সহজ ঋণ কৃষিবিমা ও রাষ্ট্রীয় ব্যবস্হা করা হবে। মৎস্যচাষী পশুপালন কারী খামারি ও কৃষি খাতের ক্ষুদ্রব্যবসায়ীরাও এই সুবিধা পাবে।
৩/ দুর্নীতিমুক্ত ও মানবিক স্বাস্থ্যব্যবস্হা গড়ে তুলতে দেশব্যাপী এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে। জেলা ও মহানগর পর্যায়ে মানসম্মত চিকিৎসা, মা ও শিশু পূনাঙ্গ স্বাস্থ্যসেবাসহ রোগ প্রতিরোধমূলক কার্যক্রম সম্প্রসারণ করা হবে।
৪/ আনন্দময় ও কর্মমুখী শিক্ষাব্যবস্হা প্রতিষ্ঠান লক্ষ্যে বাস্তব দক্ষতা ও মূল্যবোধভিক্তিক শিক্ষানীতি প্রণয়ন করা হবে। প্রাথমিক শিক্ষায় সর্বাধিক গুরুত্ব, শিক্ষক শিক্ষার্থীদের প্রযুক্তি সহায় ও মিড-ডে মিল চালু করা হবে।
৫/ তরুণদের ভবিষ্যৎ নিশ্চিত করতে কর্মসংস্হান
সৃষ্টি কারিগরি ও ভাষা দক্ষতা উন্নয়ন, স্টার্টআপ ও উদ্যোক্তা সহায়তা, বৈশ্বিক ই-কমার্স প্ল্যাটফর্মে যুক্তকরণসহ মেধাভিত্তিক সরকারি নিয়োগ নিশ্চিত করা হবে।
৬/ ক্রীড়াকে পেশা ও জীবিকা মাধ্যমে হিসেবে গড়ে তুলতে জেলা-উপজেলা পর্যায়ে ক্রীড়া অবকাঠামো ও প্রশিক্ষণের ব্যবস্হা সম্প্রসারণ করা হবে।
৭/ পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে দেশপ্রেমী জনগণের স্বেচ্ছাশ্রম ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ও পুনঃখনন, ৫বছরে ১৫ কোটি বৃক্ষরোপণ ও আধুনিক বর্জ্য ব্যবস্হাপনা চালু করা হবে।
৮/ ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি সুদৃঢ় করতে সব ধর্মের উপাসনালয়ে ধর্মীয় নেতৃবৃন্দের জন্য সম্মানী ও প্রশিক্ষণভিক্তিক কল্যাণ ব্যবস্হা চালু করা হবে।
৯/ ডিজিটাল অর্থনীতি ও বৈশ্বিক সংযোগ বাড়াতে আন্তর্জাতিক পেমেন্ট সিষ্টেম পেপাল চালু,ই-কমার্সের আঞ্চলিক হাব স্হাপন করা হবে।
বিএনপি বলছে এই ইশতেহার কেবল নির্বাচনী প্রতিশ্রুতি নয়, এটি একটি নতুন সামাজিক ও
রাষ্ট্রীয় চুক্তির ঘোষণা। বিএনপি বলছে, এই ইশতেহার কেবল নির্বাচনী প্রতিশ্রুতি নয়, এটি একটি নতুন সামাজিক ও রাষ্ট্রীয় চুক্তির ঘোষণা। বিএনপি প্রতিশোধ নয়, ন্যায় ও মানবিকতার রাজনীতিতে বিশ্বাস করে। ক্ষমতা নয়, জনগণের অধিকারই বিএনপির রাজনীতির কেন্দ্রবিন্দু। লুটপাট নয়, উৎপাদন; ভয় নয়, অধিকার; বৈষম্য নয়, ন্যায্যতা- এই নীতিতেই রাষ্ট্র পরিচালিত হবে।
বিএনপি বলছে, জনগণের রায়ে দায়িত্ব পেলে তারা এমন একটি বাংলাদেশ গড়ে তুলবে যেখানে ভোটের মর্যাদা থাকবে। সন্ত্রাস দুর্নীতি ও বৈষম্যের অবসান হবে। আইনের ঊর্ধ্বে কেউ থাকবে না। প্রত্যেক নাগরিক গর্ব করে বলতে পারবেন, সবার আগে বাংলাদেশ।