• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
Headline
নীলফামারী বৌদ্ধ বিহারে বৃক্ষ রোপন কর্মসুচি পালিত নিখোঁ’জের ১২ ঘণ্টা পর সিলেট থেকে মাধবপুরের স্কুলছাত্র সৈয়দ সাদাফ উদ্ধার মিরপুরে নিখোঁ’জের ৪ দিন পর খালে মিলল কোমরে বালির বস্তা বাধা বৃদ্ধার লা/শ নাসিরনগরে দুই গোষ্টির ভয়াবহ সং’ঘ’র্ষে, যুবক নি/হ/ত আ’হ’ত অর্ধশতাধিক মিরপুরে ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় সাবেক প্রধান শিক্ষক নিহত হালুয়াঘাটে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫২তম শুভ জন্মাষ্টমী পালন ডা. সাইফুজ্জামানের এমডি অর্জন, গ্রীন লাইফ হাসপাতালের শুভেচ্ছা ধর্ম ভিন্ন হতে পারে, কিন্তু লক্ষ্য এক- মানবকল্যাণ :কুমিল্লায় কৃষিমন্ত্রী ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রুহুল আমিন শ্যামলের শুভেচ্ছা

আলমগীর পাঠান, নরসিংদী প্রতিনিধি
প্রকাশকাল : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের সর্বস্তরের নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন শ্যামল। সোমবার( ৩১ আগষ্ট) এক বিবৃতিতে তিনি এ শুভেচ্ছা জানান।

বিবৃতিতে তিনি বলেন, ১ সেপ্টেম্বর দিনটি বাংলাদেশী মানুষের জন্য আনন্দ, উদ্দীপনা ও প্রেরণার। ১৯৭৮ সালের এই দিনে স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। সে সময় বাকশালি ব্যবস্থায় গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল শুধুমাত্র একচ্ছত্র ক্ষমতার অধিকারী হওয়ার জন্য। শহীদ জিয়াউর রহমান সেই মৃত গণতন্ত্রকে পুনরুজ্জীবিত করেন এবং বাংলাদেশে বহুমাত্রিক গণতন্ত্রের পথচলা শুরু করেন।

রুহুল আমিন শ্যামল বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আমাদের এই প্রিয় দল অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে। তিনি ৮০’র দশকে ৯ বছরের সামরিক স্বৈরাচারবিরোধী আন্দোলনে দলের তৎকালীন চেয়ারপারসন মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির আপসহীন ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

তিনি আরও বলেন, ১৯৯১ সালে নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালনকালে বিএনপি সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন করেছে। বিএনপির এই ভূমিকা দেশের উন্নয়ন অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। জনগণের আস্থা ও বিশ্বাস অক্ষুণ্ণ রেখে দলের বর্তমান চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে বিএনপি আগামী দিনগুলোতেও দেশ গঠনে বলিষ্ঠ ভূমিকা রাখবে ইনশাআল্লাহ।

পরিশেষে, তিনি নারায়ণপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণকে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানান এবং প্রধানমন্ত্রী ও দলীয় চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category