• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
Headline
নীলফামারী বৌদ্ধ বিহারে বৃক্ষ রোপন কর্মসুচি পালিত নিখোঁ’জের ১২ ঘণ্টা পর সিলেট থেকে মাধবপুরের স্কুলছাত্র সৈয়দ সাদাফ উদ্ধার মিরপুরে নিখোঁ’জের ৪ দিন পর খালে মিলল কোমরে বালির বস্তা বাধা বৃদ্ধার লা/শ নাসিরনগরে দুই গোষ্টির ভয়াবহ সং’ঘ’র্ষে, যুবক নি/হ/ত আ’হ’ত অর্ধশতাধিক মিরপুরে ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় সাবেক প্রধান শিক্ষক নিহত হালুয়াঘাটে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫২তম শুভ জন্মাষ্টমী পালন ডা. সাইফুজ্জামানের এমডি অর্জন, গ্রীন লাইফ হাসপাতালের শুভেচ্ছা ধর্ম ভিন্ন হতে পারে, কিন্তু লক্ষ্য এক- মানবকল্যাণ :কুমিল্লায় কৃষিমন্ত্রী ৪০ কোটি টাকার পানি প্রকল্প অচল, পচা দিঘিতে মাছ শিকারের উৎসব

বেলকুচিতে যথাযোগ্য মর্যাদায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

খোরশেদ আলম খসরু, সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশকাল : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
১লা সেপ্টেম্বর মঙ্গলবার সকালে প্রতিষ্ঠাবার্ষিকীর শুরুতে তামাই দলীয় অস্থায়ী কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে দলের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে “বিএনপির প্রতিষ্ঠাকালীন লক্ষ্য ও তাৎপর্য” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোঃ নূরুল ইসলাম গোলাম, সাবেক সদস্য সচিব মোঃ বনি আমিন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য মোঃ গোলাম আজম, পৌর বিএনপির সাবেক আহবায়ক হাজী আলতাফ হোসেন প্রামানিক, যুবদলের আহবায়ক শামীম হোসেন, সদস্য সচিব আলম প্রামানিক, যুগ্ন আহবায়ক মোঃ গোলাম কিবরিয়া সহ উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতারা অংশ নেন।
দলের দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জাতীয় সার্বভৌমত্ব রক্ষার গুরুত্ব তুলে ধরা হয়। তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত করা এবং সাধারণ মানুষের পাশে থেকে দায়িত্বশীল রাজনীতি চর্চার আহ্বান জানানো হয়।
আগামী দিনের রাজনৈতিক ও সামাজিক কার্যক্রমে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার তাগিদ দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category