শিরোনাম :
সাংবাদিকতায় বুনিয়াদি ও মোবাইল সাংবাদিকতা প্রশিক্ষণ, সনদ বিতরণ ১০ লাখ টাকায় খুনি ভাড়া করে স্বামীকে হত্যা, স্ত্রী ও পরকীয়া প্রেমিক গ্রেফতার মির্জাপুরে ইমারত নির্মাণ শ্রমিকদের ১২ দফা দাবিতে মানব’বন্ধন কুলিয়ারচরের সিনিয়র সাংবাদিক আহমেদ ফারুক আর নেই নাগেশ্বরীতে মাদরাসা সুপারের নিয়োগ বানিজ্য ও দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন ২৬ বছর পর কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা হবিগঞ্জে সেনাবাহিনীর অভি’যানে দেশীয় মদের গুদাম উন্মোচন, গাঁ’জাসহ আটক ৪ ‎ টুঙ্গিপাড়ায় আগুনে পুড়লো কৃষকের বসত ঘর, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি নবীগঞ্জে পিকআপের ধাক্কায় সিএনজি চালকের সড়কে মৃত্যু ‎ সখিপুরে ওসিকে ধাক্কা দিয়ে পালালেন ছাত্রলীগ নেতা
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন

বেলাবতে খালেদা জিয়ার রোগমুক্তির কামনায় দোয়া মাহফিল

মোঃ বাদল মিয়া, বেলাব (নরসিংদী) প্রতিনিধি / ১৬৯ Time View
Update : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

নরসিংদীর বেলাবতে সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর), বিকালে বেলাব উপজেলার নারায়ণপুর ইউনিয়নের লক্ষীপুর ১ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে লক্ষীপুর ঈদাগাজী জামে মসজিদ সংলগ্ন মাঠে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রশিদুল ইসলাম লাল মিয়ার সভাপতিত্বে এবং ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন ও সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেনের পরিচালনায় এ দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি বেলাব মনোহরদীর সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুল।। তিনি তার বক্তব্যে খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন, তিনি গণতন্ত্রের প্রতীক। তার সুস্থতা জাতির প্রত্যাশা।”
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেলাব উপজেলা বিএনপির আহবায়ক আহসান হাবিব বিপ্লব, বেলাব উপজেলা বিএনপির সদস্য সচিব এম এ কাদের জলিল, নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মেজবা উদ্দিন দুলাল, সাধারণ সম্পাদক রুহুল আমিন শ্যামল, নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) স্বপন কবির, নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম জহির।
আলোচক হিসাবে উপস্থিত ছিলেন নারায়ণপুর ইউনিয়ন বিএনপির ১ নং ওয়ার্ডের সভাপতি রমজান আলী রঞ্জু, ১ নং ওয়ার্ডের সাবেক সভাপতি সার্জেন্ট (অবঃ) আসাদ উল্লাহ।

সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ে দেশনেত্রীর শারীরিক অবস্থা নিয়ে পুরো জাতি উদ্বিগ্ন। তার দ্রুত আরোগ্য লাভের জন্য দেশবাসীর প্রতি দোয়ার আহ্বান জানান তারা। শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন সরদার সাখাওয়াত হোসেন বকুল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category