আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী -৪ (বেলাব- মনোহরদী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ১০ দল
সমর্থিত সংসদ সদস্য প্রার্থী মাওলানা জাহাঙ্গীর আলমের দাড়িপাল্লার প্রতীকের পক্ষে গণ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মিছিলটি বেলাব গালর্স স্কুল থেকে উপজেলার প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে বেলাব কুঠির ঘাট এসে সংক্ষিপ্ত বক্তব্য মধ্য দিয়ে শেষ হয় ।
(৬ ফেব্রুয়ারি) শুক্রবার বিকালে বেলাব উপজেলা গালর্স স্কুল মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বেলাব উপজেলার শাখার উদ্যোগে এ গণ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন নরসিংদী -৪ (বেলাব- মনোহরদী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা মোঃ জাহাঙ্গীর আলম। নরসিংদী জেলা জামায়াতে ইসলামীর কর্ম পরিষদের সদস্য অধ্যাপক আবদুল লতিফ খান, জামায়াতে ইসলামী বেলাব উপজেলা শাখার আমির মোঃ জহিরুল ইসলাম, জামায়াতে ইসলামী বেলাব উপজেলা শাখার সেক্রেটারী মো:সোহরাব হোসেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বেলাব উপজেলার সভাপতি সামির আহমেদ, এনসিপির বেলাব উপজেলার আহবায়ক সাঈদী হাসান নওফেল, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সাবেক ওয়ার্ড কমিশনার খন্দকার আবদুর রউফ,(IBWF)বেলাব উপজেলা শাখার সভাপতি টিপু সুলতান সহ উপজেলার বিভিন্ন নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
মোঃ জাহাঙ্গীর আলম বলেন, আমরা যদি ক্ষমতায় যেতে পারি বেলাবকে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন করে দিবো, বেলাবরের যেখানে স্কুল, কলেজ, অফিস, আদালত, গ্যাস বিদ্যুৎ রাস্তা ঘাট,নদী খনন যেখানে যার যেটা প্রয়োজন আমরা তা করে দিব,আমরা চুরি করিনা আমাদের পকেট ভরি না, সরকারের টাকা আমরা জনগণের কল্যানে ব্যায় করবো,আমাদের পকেটে অবৈধ টাকা আসবে না,
তিনি বলেন,এই বেলাবরের উন্নয়নের জন্য বেলাবরের অধিকাংশ ভাই হচ্ছে কৃষক, এই কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছে না। বাজারে সিন্ডিকেট, পরিবহনে সিন্ডিকেট, ব্যবসায়ী সিন্ডিকেট এই বেলাবরে কি উন্নয়ন করেছেন, একটি হিমাগার কি বেলাবতে করা যেতো না, আজকে আপনারা বাড়ি বাড়ি গিয়ে ফ্যামিলি কার্ড দেন জনগন তো বলছে ভাইজান ফ্যামিলি কার্ড আমাদেরকে না দিয়ে আপনার দলের যারা চান্দাবাজ তাদেরকে কার্ড দেন।
তিনি আরও বলেন,আর রাজাকার রাজাকার খেলা খেলবেন না, রাজাকারের গন্ধ কার গায়ে আছে কাদের ফ্যামিলিতে আছে, তা বেলাববাসী জানে,আমরা বাংলাদেশের আদালতে প্রমানিত সত্য আমরা রাজাকার নই, আমরা ধর্ষণকারী নই,আমরা সিনতাই কারী নই,আমরা চাঁদাবাজ নয়,আমরা যদি পাস করতে পারি এই দেশের সকল মানুষকে সাথে নিয়ে আমরা ইনশাল্লাহ এই দেশটাকে গড়বো।আমদের আমীর ডা:শফিকুর রহমান বলেন আমাদের বিজয় মানে ১৮ কোটি মানুষের বিজয়।