শিরোনাম :
কুড়িগ্রামে আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত পর্যবেক্ষণ জোরদার হবিগঞ্জে কড়া নিরাপত্তায় ভোট র‍্যাব–৯ পুলিশ ও আনসার প্রস্তুত হবিগঞ্জ-৩ আসনের ৩২ কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ বলছে জামায়াতে ইসলামী হাতিয়ার চরাঞ্চলে পৌছেছে নির্বাচনের ব্যালেট বাক্স কুড়িগ্রাম মহাসড়কে তালুকদার পরিবহনের ধাক্কায় পথচারীর মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে র‍্যাব-৫ সিপিসি-১ কমান্ডারের ভোটকেন্দ্র পরিদর্শন জুরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াত ইসলামী ঠাকুরগাঁওয়ে শীত শেষ না হতেই আম গাছে মুকুল উঁকি দিচ্ছে নীলফামারীতে নির্বাচন উপলক্ষে র‍্যাব-সেনাবাহিনীর যৌথ মহড়া গোপালগঞ্জে ডিসির বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন

বেলাবতে ধানের শীষের পক্ষে প্রচারণায় ছাত্রদল

মো.বাদল মিয়া, বেলাবো (নরসিংদী) প্রতিনিধি / ৫৬ Time View
Update : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬

নরসিংদীর বেলাবতে ধানের শীষের প্রার্থীদের পক্ষে প্রচার-প্রচরণা চালিয়েছেন বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজি সাবেক যুগ্ম আহবায়ক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদের সহ-সাধারন সম্পাদক আশিকুর রহমান পিয়েল।

মঙ্গলবার বিকালে উপজেলার বেলাব বাজারে উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দের সাথে নিয়ে লিফলেট বিতরণ ও ধানের শীষের প্রার্থীদের পক্ষে প্রচার-প্রচরণা চালিয়েছেন। নরসিংদী জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও নরসিংদীর-৪ (বেলাব- মনোহরদী) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এডভোকেট সরদার সাখাওয়াত হোসেন বকুল’কে ভোট দেওয়ার আহ্বান জানান। সেই সাথে বিএনপি ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড, কৃষিকার্ডসহ জনগণের কল্যাণে বিএনপি চেয়াম্যান তারেক রহমানের বিভিন্ন পরিকল্পনা কথা তুলে ধরেন।

এই সময় উপস্থিত ছিলেন বেলাব উপজেলা ছাত্রদলের নেতা মোঃ সোপান আহমেদ, মোঃ সেলিম মিয়া,মোঃ নেছার উদ্দিন, মোঃ অভি,মোঃ রনি,মোঃ রায়সুল ইসলাম সিয়াম ,শেখ মাহমুদুল রনি,মোঃ তারেক,মোঃ মোবারক,বেলাবো হোসেন আলী কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ রিতুল,বেলাব সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ শাখা ছাত্রদলের সভাপতি নাঈম মাহমুদ, সাধারণ সম্পাদক সিয়াম মিয়া, বারৈচা (অনার্স) কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সোহেল মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক শান্ত’সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজি সাবেক যুগ্ম আহবায়ক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদের সহ-সাধারন সম্পাদক আশিকুর রহমান পিয়েল বলেন, আমি বিশ্বাস করি ছাত্র সমাজই আগামীর বাংলাদেশের শক্তি। আমাদের দায়িত্ব শুধু নিজের ক্যারিয়ার নয়, সমাজ ও দেশের জন্যও কাজ করা। অন্যায়, বৈষম্য আর অনিয়মের বিরুদ্ধে সচেতন থাকা এবং ন্যায়ের পক্ষে দাঁড়ানোই একজন ছাত্রনেতার মূল দায়িত্ব। আগামী ১২ তারিখে আমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ সুযোগ এসেছে। দেশ, গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষার পক্ষে অবস্থান নেওয়ার। আমি বিশ্বাস করি ধানের শীষই সেই প্রতীক, যে প্রতীক মানুষের আশা-আকাঙ্ক্ষার কথা বলে। আসুন, সবাই সচেতনভাবে ভোট দিই এবং ধানের শীষের পক্ষে আমাদের অবস্থান স্পষ্ট করি।ঐক্য, সততা ও সাহস নিয়ে এগুলে ইনশাআল্লাহ আমরা একটি সুন্দর, সুশৃঙ্খল ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category