শিরোনাম :
কুড়িগ্রামে আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত পর্যবেক্ষণ জোরদার হবিগঞ্জে কড়া নিরাপত্তায় ভোট র‍্যাব–৯ পুলিশ ও আনসার প্রস্তুত হবিগঞ্জ-৩ আসনের ৩২ কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ বলছে জামায়াতে ইসলামী হাতিয়ার চরাঞ্চলে পৌছেছে নির্বাচনের ব্যালেট বাক্স কুড়িগ্রাম মহাসড়কে তালুকদার পরিবহনের ধাক্কায় পথচারীর মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে র‍্যাব-৫ সিপিসি-১ কমান্ডারের ভোটকেন্দ্র পরিদর্শন জুরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াত ইসলামী ঠাকুরগাঁওয়ে শীত শেষ না হতেই আম গাছে মুকুল উঁকি দিচ্ছে নীলফামারীতে নির্বাচন উপলক্ষে র‍্যাব-সেনাবাহিনীর যৌথ মহড়া গোপালগঞ্জে ডিসির বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন

বেলাবতে ধুকুন্দি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ লোকমান হোসেনের বিদায় সংবর্ধনা

মোঃ বাদল মিয়া, বেলাব (নরসিংদী) প্রতিনিধি: / ৩৪৯ Time View
Update : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

নরসিংদী বেলাব উপজেলার ধুকুন্দি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ লোকমান হোসেনের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৪ নভেম্বর) বিকেলে ধুকুন্দি উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের হল রুমে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

ধুকুন্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ফারুক হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক মোঃ জহিরুল ইসলাম, সমাজ সেবক মোঃ সোহাগ মিয়া,ইমতিয়াজ আহমেদ জয়, সহকারী শিক্ষক সৌরভী আক্তার সুমি,আমির হোসেন,ওমর ফারুক,বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য রাজিব পাঠান,সমাজ সেবক মোঃ জাহাঙ্গীর আলম’সহ এলাকার গন্যমাণ্য ব্যক্তিবর্গ প্রমুখ।

বিদায় সংবর্ধনায় বক্তারা বলেন, দীর্ঘ প্রায় ৩৬ বছর শিক্ষা জীবনের তিনি একনিষ্ঠ এবং দক্ষতার সাথে ছাত্রছাত্রীদের মাঝে জ্ঞান বিতরণ করেছেন। উনার জ্ঞানের আলোয় আলোকিত হয়ে সমাজে অনেক ছাত্রছাত্রীরা আজ প্রতিষ্ঠিত। উদার শিক্ষা দক্ষতাকে সবাই আজীবন স্মরণ করবে।

শেষে বিদায়ী শিক্ষককে ছাত্র-শিক্ষক এবং কমিটির পক্ষ থেকে ক্রেস্ট ও বিভিন্ন উপহার দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। বিদায়ী শিক্ষক মোঃ লোকমান হোসেন

বিগত ১৯৮৯ সালের জুলাই মাসে শিক্ষাকতা পেশায় যোগদান করেন। অবশেষে ৪ জুলাই ২০২৫ অবসর গ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category