শিরোনাম :
কালীগঞ্জের তুমুলিয়ায় খ্রিষ্টান বাড়ীতে ডাকাতি দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির মতবিনিময় গোপালগঞ্জের ৩টি আসনে ৩০ প্রার্থীর মধ্যে ১৯ জনই হারিয়েছেন জামানত টেকনাফে আড়াই কোটি টাকার ইয়াবাসহ আটক ২ কুলিয়ারচরের ফেদাউল্লাহ্ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত শেখ হাসিনার চাচা শিক্ষা উদ্যোক্তা শেখ কবির হোসেনের জানাযা সম্পন্ন টিকটকে পরিচয় সন্তান রেখে উধাও দুই নারী,থানায় অভি’যোগ ড.রেজা কিবরিয়াকে অভিনন্দন জানালেন স্বতন্ত্র প্রার্থী সুজাত মিয়া একে এম ফজলুল হক মিলন কে মন্ত্রী হিসেবে দেখতে চায় গাজীপুর-৫ জনসাধারণ চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গায় বো’মা বি’স্ফো’র’ণে দুজন নি/হ/ত আ’হ’ত ৩
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন

বেলাবতে নিখোঁজের ৩ দিন পর ডোবা থেকে ছাত্রলীগ নেতার মর’দেহ উদ্ধার

মো.বাদল মিয়া, বেলাবো(কিশোরগঞ্জ) প্রতিনিধি / ৬২ Time View
Update : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬

নরসিংদীর বেলাব উপজেলার বাজনাবো ইউনিয়নের বীর বাঘবের এলাকার বাসিন্দা বাজনাবো ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, বেলাব উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক পোল্ট্রি খামারি আজীমূল কাদের ভূঁইয়া (৪৫) নিখোঁজের তিন দিন পর একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত আজীমূল কাদের ভূঁইয়া ওই এলাকার মৃত মান্নান ভূঁইয়ার ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে তিনি নিজ এলাকার নিজের পোল্ট্রি খামার থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না।

নিখোঁজের পর স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে পরদিন বুধবার (২৮ জানুয়ারি) বেলাব থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডিটি করেন নিহতের ভাগ্নে মো. উমর ফারুক।

ঘটনার বিষয়ে সরেজমিনে গিয়ে জানা যায়, নিখোঁজ হওয়ার প্রায় ১৫ দিন আগে আজীমূল কাদের ভূঁইয়া তার পোল্ট্রি খামারে কাজ করার জন্য দুইজন শ্রমিক নিয়োগ দিয়েছিলেন। তাদের একজনের নাম রুবেল হলে ও অপরজনের নাম-পরিচয় সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি। তবে ওই দুই শ্রমিকের নাম-ঠিকানা সম্পর্কে নিহতের পরিবার কিংবা এলাকাবাসী কেউই কিছু জানেন না। নিখোঁজের পর থেকেই পোল্ট্রি খামারের ওই দুই শ্রমিককেও খুঁজে পাওয়া যাচ্ছে না। পাশাপাশি নিহতের একটি খামারে থাকা সব মুরগিও উধাও হয়ে গেছে। এতে করে ঘটনাটি আরও রহস্যজনক হয়ে উঠেছে বলে মনে করছেন স্থানীয়রা।

বৃহস্পতিবার রাত ৮ টার দিকে স্থানীয়রা এলাকার একটি ডোবায় মরদেহ দেখেতে পেয়ে বেলাব থানা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

বেলাব থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাসির উদ্দিন বলেন, ‘জিডি দায়েরের পর পুলিশ ঘটনাটি তদন্ত করে নিখোঁজ ব্যক্তির সন্ধানে তৎপরতা শুরু করে। পরে খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্তের মাধ্যমে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।’

এ ঘটনায় নিহতের পরিবারে শোকের মাতম চলছে এবং পুরো এলাকায় শোক ও উদ্বেগের পরিবেশ বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category