শিরোনাম :
কুড়িগ্রামে আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত পর্যবেক্ষণ জোরদার হবিগঞ্জে কড়া নিরাপত্তায় ভোট র‍্যাব–৯ পুলিশ ও আনসার প্রস্তুত হবিগঞ্জ-৩ আসনের ৩২ কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ বলছে জামায়াতে ইসলামী হাতিয়ার চরাঞ্চলে পৌছেছে নির্বাচনের ব্যালেট বাক্স কুড়িগ্রাম মহাসড়কে তালুকদার পরিবহনের ধাক্কায় পথচারীর মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে র‍্যাব-৫ সিপিসি-১ কমান্ডারের ভোটকেন্দ্র পরিদর্শন জুরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াত ইসলামী ঠাকুরগাঁওয়ে শীত শেষ না হতেই আম গাছে মুকুল উঁকি দিচ্ছে নীলফামারীতে নির্বাচন উপলক্ষে র‍্যাব-সেনাবাহিনীর যৌথ মহড়া গোপালগঞ্জে ডিসির বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন

বেলাবতে পাট চাষীদের প্রশিক্ষণ কর্মসৃচী ২০২৬ইং অনুষ্ঠিত

মো.বাদল মিয়া, বেলাবো(নরসিংদী) প্রতিনিধি / ৪০ Time View
Update : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬

নরসিংদীর বেলাবতে ২৬ অর্থ বছরের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওয়াতায় পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নধীন উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (২য় সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় পাটবীজ চাষী প্রশিক্ষণ ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি ) দিনব্যাপী উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর বেলাব নরসিংদীর আয়োজনে উপজেলা হলরুমে উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের (২য় সংশোধিত) আওতায় চাষিদের মাঝে এই প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ কর্মসূচিতে চাষীদের পাটচাষ ও বীজ উৎপাদন সংশ্লিষ্ট বিষয়ে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন টেকনিক্যাল বিষয়ে আলোচনা করা হয়।

উক্ত প্রশিক্ষণ কর্মসৃচীতে অনলাইন মনিটরিং (ভিডিও কলে) এ যুক্ত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাফছা নাদিয়া।

অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পাট কর্মকর্তা মোঃ আবদুল জলিল ,উপজেলা কৃষি কর্মকর্তা মহিবুর রহমান সিদ্দিকী, উপজেলা পাট অধিদপ্তরের উপ-সহকারী লক্ষন কুমার রায়,
নারায়ণগজ্জ বিজেআর আইয়ের বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ আশরাফুল ইসলাম, নরসিংদী পাট অধিদপ্তরের মূখ্য পরিদর্শক মোঃ এনায়েত হোসেন,
উপজেলা পাট অধিদপ্তরের অফিস সহকারী সোনিয়া আফরিন।

বক্তারা বলেন, সরকার পাটের সুদিন ফিরিয়ে আনতে বদ্ধপরিকর। সেজন্য পাটপণ্যের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া পাট চাষিদের বিভিন্ন প্রণোদনা দেওয়া হচ্ছে।
কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৭৫ জন পাট চাষীকে পাট চাষ, জাগ ও আঁশ ছাড়ানোসহ আধুনিক পদ্ধতিতে উন্নত মানের পাট চাষের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category