নরসিংদীর বেলাবতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী এডভোকেট আলহাজ্ব সরদার সাখাওয়াত হোসেন বকুলের পক্ষে ধানের শীষের গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে বিএনপির নির্বাচনী উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
নরসিংদী জেলা যুবদলের তথ্য ও যোগাযোগ বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ জাকির হোসেনের আয়োজনে
বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে উপজেলার চর উজিলাব ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বারৈচা গ্রামে জাকির হোসেনের বাড়ি সংলগ্ন উঠান বৈঠকটি অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন চর উজিলাব ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক মাহফুজুল হক দানা, সাবেক সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ফরিদ, রায়পুরা উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হারুন অর রসিদ, উপজেলা মহিলা সভানেত্রী সাপনাজ জবা, ৬ নং ওয়ার্ড ইউপি সদস্য হযরত আলী সেবক, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ রতন মিয়া,চর উজিলাব ইউনিয়ন যুবদল নেতা আবদুল জলিল, সাবেক যুবদল নেতা অহিদুজ্জামান অহেদ, বিএনপি নেতা মোঃ আসাদ মিয়া ছাত্র নেতা আশিক সুজন মামুন, আবদুল বাছেদসহ বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও অসংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন