নরসিংদীর বেলাব উপজেলার বিয়াম ল্যাবরেটরি স্কুলের ১৪ জন শিক্ষকের নতুন পোশাক ক্রয়
করার জন্য নগদ অনুদান করলেন নরসিংদী জেলা বিএনপির সহ- সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন।
বৃহস্পতিবার ১১ ডিসেম্বর) দুপুরে উপজেলা হলরুমে বিয়াম ল্যাবরেটরি স্কুলের অধ্যক্ষ মোঃ বেলাল হোসেনের কাছে এই নগদ অনুদান( ৪২ হাজার টাকা) তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন বেলাব উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাফছা নাদিয়া, সহকারী কমিশনার (ভূমি) আজিজ সারতাজ জায়েদ, বেলাব থানার ওসি এসএম আমান উল্লাহ ওসি তদন্ত মোঃ নাসির উদ্দিন, বেলাব প্রেস ক্লাবের সভাপতি মোশারফ হোসেন নিলু, সাধারণ সম্পাদক আমিনুল হক, নরসিংদী জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ হারুন-অর-রশীদসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।