শিরোনাম :
মির্জাপুরে ইমারত নির্মাণ শ্রমিকদের ১২ দফা দাবিতে মানব’বন্ধন কুলিয়ারচরের সিনিয়র সাংবাদিক আহমেদ ফারুক আর নেই নাগেশ্বরীতে মাদরাসা সুপারের নিয়োগ বানিজ্য ও দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন ২৬ বছর পর কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা হবিগঞ্জে সেনাবাহিনীর অভি’যানে দেশীয় মদের গুদাম উন্মোচন, গাঁ’জাসহ আটক ৪ ‎ টুঙ্গিপাড়ায় আগুনে পুড়লো কৃষকের বসত ঘর, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি নবীগঞ্জে পিকআপের ধাক্কায় সিএনজি চালকের সড়কে মৃত্যু ‎ সখিপুরে ওসিকে ধাক্কা দিয়ে পালালেন ছাত্রলীগ নেতা হবিগঞ্জে ৩২ কেজি ভারতীয় গাঁ’জাসহ মা’দক কা’র’বারি গ্রে’ফ’তার হাতিয়ায় মেধাবী শিক্ষার্থীদের পাশে প্রকৌশলী দিদারুল ইসলাম শিক্ষা ট্রাস্ট
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন

বেলাবোতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

মোঃ বাদল মিয়া, বেলাবো (নরসিংদী) প্রতিনিধি / ১৪৬ Time View
Update : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে  নরসিংদীর বেলাবোতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস–২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার (০৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে পতিরোধ কমিটির সহ-সভাপতি রাবেয়া খাতুন শান্তি, উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ার, মহিলা বিষয়ক কর্মকর্তা জেরিনা আফরিন, বেলাবো থানার ওসি (তদন্ত) মোঃ নাসির উদ্দিন, বেলাবো প্রেসক্লাবের সভাপতি মোশারফ হোসেন নিলু, সাধারণ সম্পাদক আমিনুল হক, পাটুলী ইউনিয়নের চেয়ারম্যান ইফরানানুল হক জামান।
এসময় বক্তারা বলেন, দুর্নীতি সমাজ ও রাষ্ট্রের অগ্রগতির প্রধান বাধা। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে। সচেতনতা ও নৈতিকতার চর্চার মাধ্যমেই আগামীতে একটি শুদ্ধ ও স্বচ্ছ সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, সরকারি কর্মকর্তা ও স্থানীয় সুধীজন অংশ নেন।
পরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২৫ উদযাপন উপলক্ষে ” অদম্য নারী পুরষ্কার শীর্ষক কার্যক্রমের আওতায় ৪ জন অদম্য নারীকে সংবর্ধনা ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়। যাদেরকে সম্মানা দেওয়া হয় তারা হলেন অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী মাসুমা আক্তার, নির্যাতনে দুঃস্বপ্ন মুছে জীবন সংগ্রামে জয়ী নারী সুশমিতা,সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী হেপি আক্তার, শিক্ষা ও চাকরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী শাহিনুর আক্তার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category