• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
Headline
মুকসুদপুরে ক্ষুদ্র ঋণ বিতরণের মধ্য দিয়ে বিজের শাখা কার্যালয় উদ্বোধন ঠাকুরগাঁওয়ে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ পাঁচবিবিতে আর্থিক অন্তর্ভুক্তি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কুমিল্লায় মেহেদী হ’ত্যা: চার আসামির নাম প্রকাশ, অটোরিকশা উদ্ধার গোপালগঞ্জে সরকারি পুকুর ও সড়কের গাছ কেটে নেওয়ার দুই পৃথক অভিযোগ নাসিরনগরে স্পিডবোট বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষে নি’হ’ত ২ কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ. লীগ নেতা ১০ ঘণ্টা পর ফের আটক নজরুল বর্ষ উদযাপন ২০২৬: সিরাজগঞ্জে ইউনিয়ন পর্যায়ে প্রতিযোগিতা শুরু তরুণী হত্যা মামলায় ভাই গ্রেপ্তার, নেপথ্যে দেনমোহরের টাকা নিয়ে বিরোধ

বেলাবোতে টানা বৃষ্টিতে বীর মুক্তিযোদ্ধার মাটির ঘর ধসে গেছে

আলমগীর পাঠান, নরসিংদী প্রতিনিধি
প্রকাশকাল : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

কয়েক দিনের টানা ভারী বর্ষণে দেশের বিভিন্ন এলাকায় কাঁচা মাটির ঘর ধসে পড়ার খবর পাওয়া যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার আমলাবো ইউনিয়নের বটেশ্বর গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও আমলাবো ইউনিয়নের মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক
আব্দুল অহাব মিয়ার মাটির বসতঘরটি সম্পূর্ণ ধসে পড়েছে।

রোববার (১৯ জুলাই) সকালে সরেজমিনে গিয়ে
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিনের অবিরাম বৃষ্টিপাতের কারণে মাটির ঘরটির দেয়াল চরমভাবে নরম ও দুর্বল হয়ে পড়ে। ঘটনার দিন মঙ্গলবার হঠাৎ করেই ঘরটির বিশাল একটি অংশ ধসে মাটির সাথে মিশে যায়। ঘর ধসে পড়ার সময় ভেতরে থাকা আসবাবপত্র, প্রয়োজনীয় কাগজপত্র , বৈদ্যুতের মিটার এবং অন্যান্য গৃহস্থালির মালামাল মাটির নিচে চাপা পড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। তবে ভাগ্যবশত এই ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

ক্ষতিগ্রস্ত বীর মুক্তিযোদ্ধা আব্দুল অহাব আবেগাপ্লুত কণ্ঠে জানান, জীবন বাজি রেখে দেশ স্বাধীন করেছিলাম। কিন্তু আজ প্রকৃতির এই দুর্যোগে বাপ দাদার রেখে যাওয়া মাথা গোঁজার শেষ আশ্রয়টুকুও হারিয়ে গেল। ভাগ্য ক্রমে দূর্ঘটনা থেকে বেঁচে গেছি।

আমলাবো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল হাসান ঘটনাটি নিশ্চিত করে বলেন, টানা বৃষ্টির কারণে এই দুর্ঘটনা ঘটেছে। আমরা বীর মুক্তিযোদ্ধার পরিবারটির খোঁজ নিয়েছি। কোনো হতাহত হয়নি। সরকার প্রদত্ত বীর নিবাস রয়েছে। তবে ক্ষতিগ্রস্ত মুক্তিযোদ্ধা যেন দ্রুত সরকারি সহায়তার পায়। সে জন্য উপজেলা প্রশাসনের নিকট তালিকা প্রেরণের ব্যবস্থা করছি।

বেলাবো উপজেলা মুক্তিযোদ্ধা কাউন্সিল কমান্ডের সদস্য সচিব আব্দুল খালেক মাষ্টার বলেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে আমরা সার্বক্ষণিক উক্ত বীর মুক্তিযোদ্ধার পরিবারের খোঁজখবর রাখছি। জেলা প্রশাসকের নিজস্ব তহবিল থেকে সহায়তা প্রদানের উদ্যোগ নেওয়ার জন্য উপজেলা প্রশাসনকে আহবান জানাচ্ছি। আমরা বিশ্বাস করি, বর্তমান প্রশাসন বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে সর্বদা আন্তরিক। দেশ ও জাতির এই শ্রেষ্ঠ সন্তানের চরম বিপদে প্রশাসন অত্যন্ত দ্রুততার সাথে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

বেলাবো উপজেলা নির্বাহী কর্মকর্তা লাইলাতুল হোসেন বলেন, এ বিষয়ে আমি অবগত না। তবে মুক্তিযোদ্ধা হিসবে যদি তিনি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন তাহলে খুজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category