নরসিংদীর বেলাবোতে নবম পে স্কেলের দাবিতে মানববন্ধন ও কর্ম বিরতি পালন করেছে উপজেলা বিভিন্ন দপ্তরের সরকারী কর্মচারী বৃন্দ। কেন্দ্র হতে ঘোষিত কর্মসূচীর প্রথম দিন (১ ফেব্রুয়ারি) রবিবার সকালে উপজেলা পরিষদের সামনে ৯ টা হতে ১১টা পর্যন্ত চলে তাদের উক্ত কর্ম বিরতি ও বিক্ষোভ। উপজেলা সরকারী কর্মচারী কল্যান পরিষদের সভাপতি মোঃ মোস্তাক আহমেদের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক তৌফিকী কাইয়ুম আফ্রাদের সঞ্চালনায় বক্তারা আগামী নির্বাচনের নবম পে স্কেল বাস্তবায়নের জোর দাবী জানান। দাবী আদায় না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন তারা।
এসময় বক্তারা বলেন, গত ১০ বছর ধরে আমাদের কোনো বেতন বৃদ্ধি হয়নি। অথচ এ ১০ বছরে জীবনযাত্রা অস্বাভাবিক ব্যয় বেড়েছে। আট হাজার, দশ হাজার টাকায় একজন সরকারি কর্মচারীর জীবনযাপন করতে হয়। এর আগে সরকার আশ্বাস দিয়েও আমাদের কোনো বেতন কাঠামো বৃদ্ধি করেনি। আগামী নির্বাচনের আগে নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়ন না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করতে হবে।
মানববন্ধন বক্তব্য রাখেন উপজেলা কর্মচারী কল্যান পরিষদের সাধারন সম্পাদক তৌফিকী কাইয়ুম আফ্রাদ, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম সহ আরও অনেকে।