শিরোনাম :
মির্জাপুরে ইমারত নির্মাণ শ্রমিকদের ১২ দফা দাবিতে মানব’বন্ধন কুলিয়ারচরের সিনিয়র সাংবাদিক আহমেদ ফারুক আর নেই নাগেশ্বরীতে মাদরাসা সুপারের নিয়োগ বানিজ্য ও দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন ২৬ বছর পর কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা হবিগঞ্জে সেনাবাহিনীর অভি’যানে দেশীয় মদের গুদাম উন্মোচন, গাঁ’জাসহ আটক ৪ ‎ টুঙ্গিপাড়ায় আগুনে পুড়লো কৃষকের বসত ঘর, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি নবীগঞ্জে পিকআপের ধাক্কায় সিএনজি চালকের সড়কে মৃত্যু ‎ সখিপুরে ওসিকে ধাক্কা দিয়ে পালালেন ছাত্রলীগ নেতা হবিগঞ্জে ৩২ কেজি ভারতীয় গাঁ’জাসহ মা’দক কা’র’বারি গ্রে’ফ’তার হাতিয়ায় মেধাবী শিক্ষার্থীদের পাশে প্রকৌশলী দিদারুল ইসলাম শিক্ষা ট্রাস্ট
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১১:০৬ অপরাহ্ন

বেলাবোতে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের সাথে মতবিনিময় সভা

মোঃ বাদল মিয়া, বেলাবো( নরসিংদী) প্রতিনিধি / ৮৩ Time View
Update : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

নরসিংদীর বেলাবোতে উপজেলা কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ,শিক্ষক ও স্থানীয় সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাফছা নাদিয়ার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা অংশ নেন।
সভায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাফছা নাদিয়া শিক্ষা ক্ষেত্রে এবং খেলাধুলার প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে বলেন, বেলাবোবাসীকে সেবামুখী, স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন হিসেবে গড়ে তুলতে আমি সবার সহযোগিতা চাই।
তিনি আরও উল্লেখ করেন, জনগণের সেবা নিশ্চিত করাই হবে তাঁর প্রথম অগ্রাধিকার। এ জন্য উপজেলা প্রশাসন ও স্থানীয় সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে সমন্বিত সহযোগিতা প্রয়োজন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল করিমের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন বেলাবো উপজেলা নবাগত নির্বাহী অফিসার উম্মে হাফছা নাদিয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজ সারতাজ জায়েদ, বেলাব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সৈয়দা তানজিনা আফরিন, উপজেলা কৃষি অফিসার মুহিবুর রহমান সিদ্দিকী, বেলাব থানার ওসি তদন্ত মোঃ নাসির উদ্দিন, উপজেলা বিএনপির আহবায়ক আহসান হাবিব বিপ্লব, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট অলিউর রহমান কাওছার, উপজেলা জামায়াতের আমির মোঃ জহিরুল ইসলাম, বেলাবো প্রেসক্লাবের সভাপতি মোশারফ হোসেন নিলু, সাধারণ সম্পাদক আমিনুল হক, উপজেলা যুবদলের আহবায়ক আক্তারুজ্জামান আক্তার, নসিপির বেলাবো উপজেলার আহবায়ক সাইঈী হাসান নওফেলসহ সরকারি দপ্তের বিভিন্ন কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category