শিরোনাম :
মির্জাপুরে ইমারত নির্মাণ শ্রমিকদের ১২ দফা দাবিতে মানব’বন্ধন কুলিয়ারচরের সিনিয়র সাংবাদিক আহমেদ ফারুক আর নেই নাগেশ্বরীতে মাদরাসা সুপারের নিয়োগ বানিজ্য ও দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন ২৬ বছর পর কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা হবিগঞ্জে সেনাবাহিনীর অভি’যানে দেশীয় মদের গুদাম উন্মোচন, গাঁ’জাসহ আটক ৪ ‎ টুঙ্গিপাড়ায় আগুনে পুড়লো কৃষকের বসত ঘর, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি নবীগঞ্জে পিকআপের ধাক্কায় সিএনজি চালকের সড়কে মৃত্যু ‎ সখিপুরে ওসিকে ধাক্কা দিয়ে পালালেন ছাত্রলীগ নেতা হবিগঞ্জে ৩২ কেজি ভারতীয় গাঁ’জাসহ মা’দক কা’র’বারি গ্রে’ফ’তার হাতিয়ায় মেধাবী শিক্ষার্থীদের পাশে প্রকৌশলী দিদারুল ইসলাম শিক্ষা ট্রাস্ট
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১০:০৫ অপরাহ্ন

বেলাবোতে সাফল্য ক্যাটাগরিতে অদম্য নারী পুরষ্কার পেয়েছেন সাংবাদিক শাহিনুর আক্তার

মোঃ বাদল মিয়া, বেলাবো(নরসিংদী) প্রতিনিধি / ১৪৬ Time View
Update : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

বেলাবো উপজেলার আমলাবো ইউনিয়নের কৃতি সন্তান শাহিনুর আক্তার পেয়েছে ‘অদম্য নারী পুরস্কার-২০২৫’। শিক্ষা ও চাকরি ক্ষেত্রে অসাধারণ অর্জনের জন্য তাকে এই সম্মাননা প্রদান করা হয়েছে। বেলাবো উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার উদ্যোগে বেগম রোকেয়া দিবস উপলক্ষে মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলাবো উপজেলায় আনুষ্ঠানিক ভাবে তার হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।

হানিয়া বাইদ এক সাধারণ পরিবারের সন্তান শাহিনুর। বাবা মোঃ হোসেন আলী এবং মা সাহেরা বেগমের পাঁচ সন্তানের মধ্যে তিনি মেজো । রাজার বাগ বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ভৈরব শহীদুল্লাহ কায়সার কলেজ থেকে এইচএসসি পরীক্ষা পাস করেন তিনি।

পরবর্তীতে নরসিংদী সরকারি কলেজে ডিগ্রি এবং মাস্টার্স পাশ করেন ।

শুধু শিক্ষা নয়,কর্মক্ষেত্রে ও উজ্জ্বল তার পথচলা। ২০২০ সালে সাংবাদিকতা শুরু করেন এবং পাশাপাশি বিভিন্ন প্রকল্পে চাকরি করেন, যেমন উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়, বয়স্ক মহিলাদের শিক্ষা প্রদান, কিন্ডারগার্ডেন ও চাকরি করেছেন তিনি। বর্তমানে সাংবাদিকতায পেশায় আছেন।

সাংবাদিকতার পাশাপাশি শাহিনুর আক্তার জড়িত রয়েছেন বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে। বাংলাদেশ মহিলা পরিষদের নরসিংদী জেলা শাখার প্রচার সম্পাদক তিনি। মহিলাদের বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করে থাকেন, যেমন নারী নির্যাতন, যৌতুক, ইভটিজিং ইত্যাদি।

এসময় তিনি বলেন, এই সম্মান আমাকে আরও দায়িত্বশীল করেছে। এটি শুধু আমার ব্যক্তিগত অর্জন নয়, আমার অভিভাবক, শিক্ষক, কলেজ, পরিবার এবং আমার জন্মভূমি হানিয়া বাইদের মানুষের অবদানেই আজকের আমি। আমি বিশ্বাস করি শিক্ষা মানুষকে শুধু যোগ্য নয়, দায়িত্ববানও করে তোলে। আমি বিশেষ করে আমি আমার মা ও ভাইদের প্রতি কৃতজ্ঞ আজকে এপর্যায়ে এসেছি উনার জন্যই।

তিনি আরও বলেন, নারী মানেই সক্ষম, নারী মানেই শক্তি। সুযোগ এবং সহায়ক পরিবেশ পেলে মেয়েরা শুধু নিজেদের নয়, সমাজকেও পরিবর্তন করতে পারে।
শাহিনুর আক্তার এই অর্জনে পরিবার, সহকর্মী ও এলাকার মানুষের মাঝে আনন্দ ও গর্বের ছাপ স্পষ্ট। অনেকেরই মন্তব্য তিনি শুধু একজন সাংবাদিক নন, আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category