• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
Headline
জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ উপজেলার মাসিক সভা অনুষ্ঠিত ফকিরহাটে এনসিপির জুলাই পদযাত্রা ও পথসভায়, হাসনাত আব্দুল্লাহ জেলা পুলিশ, সাতক্ষীরার মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত: সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব ২০২৬ সন্দ্বীপ থানার ওসি সুজন হালদার শ্রেষ্ঠ নির্বাচিত সাতক্ষীরা তরুণীর সঙ্গে ভিডিও ভাইরাল,জামায়াত এমপি বললেন দ্বিতীয় স্ত্রী আপনাদের দোয়া ও পরামর্শ নিয়েই বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলবো ,হাসনাত আবদুল্লাহ বাগেরহাটে ব্যানার নিয়ে মিছিলের চেষ্টা ছাত্রলীগের ১৭ কর্মী আটক বৃন্দাবন সরকারি কলেজের নতুন উপাধ্যক্ষ অধ্যাপক এ কে এম হারুনুর রশীদ ১০ পুলিশ সদস্যের বদলী উপলক্ষে ভৈরব হাইওয়ে থানায় বিদায় সংবর্ধনা ও ক্রেষ্ট প্রদান

বেলাবোতে ৩শত ৬৬ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ

মোঃ বাদল মিয়া, বেলাবো (নরসিংদী) প্রতিনিধি:
প্রকাশকাল : রবিবার, ১৭ মে, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত জনবান্ধব নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে নরসিংদীর বেলাবো উপজেলায় বিন্নাবাইদ ইউনিয়নের দীঘলদিকান্দা গ্রামের  ৩৬৬টি পরিবারের মাঝে (১৬ মে) শনিবার বিকালে বেলাবো উপজেলা হলরুমে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে।

সরকারের পাইলটিং কর্মসূচির আওতায় সমাজসেবা অধিদফতরের তত্ত্বাবধানে উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের নিম্ন আয়ের ও অসহায় পরিবারের মাঝে এসব কার্ড বিতরণ করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, সরকারের এ উদ্যোগের মাধ্যমে প্রকৃত সুবিধাবঞ্চিত পরিবারগুলো স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও বিভিন্ন সরকারি সহায়তা গ্রহণের সুযোগ পাবে।

উদ্ধোনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য স্বাস্থ্য মন্ত্রী বলেন , সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। ফ্যামিলি কার্ড কর্মসূচি সেই উদ্যোগেরই একটি অংশ।
তিনি আরো বলেন যারা বলেছিলেন ফ্যামেলী কার্ড ভূয়া দেওয়া হবেনা তারা এসে দেখে যান, সরদার সাখাওয়াত হোসেন বকুল ভাইয়ের নেতৃেত্ব বেলাবো উপজেলায় ফ্যামিলী কার্ড বিতরণ করা হচ্ছে।

বক্তারা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ৩১ মধ্যে  দফার একটি দফা ফ্যামেলী কার্ড বিতরণ করা হচ্ছে বি এন পি যে ওয়াদা করে তা পালন করে।
কার্ড পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন। তারা জানান, বর্তমান দ্রব্যমূল্যের বাজারে এই সহায়তা তাদের পরিবারের জন্য অনেক উপকার বয়ে আনবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category