শিরোনাম :
কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল সাংবাদিক মোস্তফা খানের উপন্যাস ‘একটি কলমের দাম”এর মোড়ক উন্মোচন সিলেটের পুলিশ সুপার হলেন হবিগঞ্জের কৃতি সন্তান ড. চৌধুরী মো.যাবের সাদেক চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসার উদ্যোগে ইফতার মাহফিল মাধবপুরে ৬০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মাধবদীতে পপুলার প্রাইভেট হাসপাতালের উদ্বোধন টুঙ্গিপাড়ায় আধুনিক প্রযুক্তিতে মরিচ চাষের বিপ্লব আশাতীত ফলন ভূরুঙ্গামারীতে স্ত্রীর স্বীকৃতির দাবিতে সেনাসদস্যের বাড়িতে অনশন,থানায় মামলা গ্রেপ্তার ২ কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৪ হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে চালু হলো ‘মা ও শিশু কর্নার’
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন

বেশী দামেএলপি গ্যাস বিক্রি, নবীগঞ্জে ডিস্ট্রিবিউটরকে জরিমানা

স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি / ৮০ Time View
Update : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপি গ্যাস বিক্রির অভিযোগে এক ডিস্ট্রিবিউটরকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

‎রোববার (১৮ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে আউশকান্দি ইউনিয়নের আউশকান্দি বাজার ও দেবপাড়া ইউনিয়নের দেবপাড়া বাজারে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে।

‎উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেমের নেতৃত্বে পরিচালিত অভিযানে এলপি গ্যাসের সরবরাহ, মজুদ ও মূল্য তালিকা যাচাই করা হয়।

‎যাচাইয়ে দেখা যায়, সরকার নির্ধারিত ১২ কেজি এলপি গ্যাসের মূল্য এক হাজার তিনশত (১,৩০৬) টাকা হলেও কিছু বিক্রেতা তা অতিক্রম করে বেশি দামে বিক্রি করছেন। এ ঘটনায় অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬–এর ৩ ধারায় দেবপাড়া বাজারের ‘কথা ট্রেডার্স’-এর স্বত্বাধিকারী আজিজুর রহমানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

‎অভিযান চলাকালে অন্যান্য খুচরা বিক্রেতাদের সতর্ক করা হয় এবং ভবিষ্যতে সরকার নির্ধারিত মূল্যের বাইরে বিক্রি না করার নির্দেশনা দেওয়া হয়।

‎উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভোক্তাদের উদ্দেশে জানানো হয়, গ্যাস ক্রয়ের সময় অবশ্যই মেমো সংগ্রহ করতে হবে। কোনো বিক্রেতা মেমো দিতে অস্বীকৃতি জানালে তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসনকে অবহিত করার অনুরোধ করা হয়।

‎নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম বলেন, “সরকার নির্ধারিত মূল্যের বাইরে কোনোভাবেই গ্যাস বিক্রি করা যাবে না। বাজারে ন্যায্য দাম নিশ্চিতে এ ধরনের অভিযান চলমান থাকবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category