• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
Headline
ভিডিও ছড়িয়ে পড়ার পর চুনারুঘাটের এএসআই প্রত্যাহার পানছড়িতে স্যাম ইউনিটের চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর ভৈরবে বাড়ির আঙ্গিনা থেকে সিঙ্গাপুর প্রবাসীর হাত-পা বাঁ’ধা লা/শ উদ্ধার সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে পানছড়িতে বিএনপির বিক্ষোভ অষ্টগ্রামে জলমহাল নিয়ে সংঘর্ষ, বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ অষ্টগ্রামে জলমহাল দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২৫ নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে কুষ্টিয়ায় শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা জয়পুরহাটে ৭২ কেজির কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪ সামাজিক ক্ষমতায়নে ব্র্যাকের সচেতনতামূলক সভা ঠাকুরগাঁওয়ে মাদকসহ গ্রেপ্তার, যুবকের ৩ মাসের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে যুবলীগ নেতা রুবেল গ্রে’প্তা’র

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশকাল : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নাশকতার মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তি রবিউল ইসলাম রুবেল (৩৮), যিনি চম্পকনগর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর উপজেলার চম্পকনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, ২০২৪ সালের ২৮ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় দায়ের হওয়া একটি নাশকতা মামলায় (এফআইআর নং-৭৪) রবিউল ইসলাম রুবেলকে ১০১ নম্বর এজাহারভুক্ত আসামি করা হয়। মামলার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিউল ইসলাম রুবেল আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। তিনি চম্পকনগর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন এবং ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থীও ছিলেন। তিনি চম্পকনগর এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, “নাশকতার মামলার এজাহারভুক্ত আসামি রবিউল ইসলাম রুবেলকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category