শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে র‍্যাব-৫ অভিযানে মাদকসহ আটক ৩ গোপালগঞ্জে নেশার টাকার লোভে বন্ধুকে হত্যার অভিযোগ গড়েয়া মহিলা টেকনিক্যাল এন্ড বিএম কলেজের ৪ তলা ভবনের ভিত্তিপ্রস্থ-মির্জা ফখরুল কালীগঞ্জে জাতীয় দু’র্যোগ প্রস্তুতি দিবসের র‍্যালি ও আলোচনা চাঁপাইনবাবগঞ্জে কিডনীতে আক্রান্ত শিক্ষার্থী মিমের বাঁচার আকুতি ভৈরবে ফ্যামেলী কার্ড বিতরণ উদ্বোধন করেন প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম কুড়িগ্রামের উলিপুর বাজারে সোলার ল্যাম্পপোস্ট স্থাপনে এমপি ঈদের শুভক্ষণে সোনাদিয়া বাসীর প্রত্যাশা,মানবিক নেতৃত্বে এগিয়ে আসুক আব্দুর রব নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার ইফতার ও দোয়া মাহফিল ভৈরবে ডাকাতি প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন

ব্রাহ্মণবাড়িয়া আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে, অবৈধ ভবন নির্মাণের অভিযোগ

ইয়াসিন মাহমুদ, নিজস্ব প্রতিনিধি / ২৫০ Time View
Update : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের বড় কালীসিমা গ্রামে চলাচলের রাস্তা জবরদখল ও অবৈধ ভবন নির্মাণ কে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে। আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও প্রভাব খাটিয়ে নির্মাণকাজ চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে বিল্লাল মিয়ার বিরুদ্ধে।

রবিবার (২২ ডিসেম্বর) সরেজমিনে গিয়ে জানাযায়, ভুক্তভোগী হুরুন আলী (৭৩) পিতা মৃত আব্দুর রহমান জানান, তিনি পৈত্রিক ওয়ারিশ সূত্রে,১৬ শতক ভিটি জমির মধ্যে ২০০৭ সালের ২৫,ডিসেম্বর,৩ শতক জমি বিল্লাল মিয়া ও তার ভাই হামদু মিয়ার কাছে এবং আরও ২.৫০ শতক জমি তার ভাতিজা আবুল কালামের কাছে সাফ কবলা দলিলমূলে বিক্রি করেন।

জমি বিক্রয়ের সময় নিজ বাড়িতে যাতায়াতের জন্য,৬ ফুট প্রশস্ত একটি চলাচলের রাস্তা রেখে জমির দখল বুঝিয়ে দেওয়া হয়েছে।
অভিযোগে বলা হয়েছে জমি ক্রয়ের পর থেকেই বিল্লাল মিয়া ও হামদু মিয়া চলাচলের রাস্তাটি নিজেদের সম্পত্তি মনে করে দখলের পায়তারা করছে। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার বিরোধ সৃষ্টি হলেও স্থায়ী ভাবে সমাধান হয়নি।

এরই ধারাবাহিকতায় গত,১৪ নভেম্বর,২০২৫ ইং তারিখে সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে অভিযুক্তরা হুরুন আলীর বাড়ির চলাচলের রাস্তার সীমানা অতিক্রম করে সেখানে ভবন নির্মাণের উদ্দেশ্যে নিজে নিজে খুঁটি স্থাপন করেন। এ সময় হারুন আলী, তার স্ত্রী আছমা বেগম (৫৫) এবং পুত্রবধূ সুমা বেগম (৩৫) বাধা দিলে অভিযুক্তরা হাতে থাকা শাবল ও কোদাল নিয়ে হামলার জন্য তেড়ে আসেন এবং সুমার উপর হামলা করে তার হাতে ১২ টির বেশী সেলাই সহ রক্তাক্ত করে মেরে ফেলার চেষ্টা করেন বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয়দের সহযোগিতায় বড় ধরনের সংঘর্ষ থেকে ভোক্তভোগী পরিবার টি বেঁচে যান।

পরবর্তীতে বিষয়টি আদালত পর্যন্ত গড়ালে। গত,২৪ নভেম্বর,২০২৫ তারিখে ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়। অভিযোগে উল্লেখ করেন বিএস,৩৫৫৫ দাগে,১৪ শতক এবং কারিশমা মৌজার,৬৩ নম্বর বিএস খতিয়ানে,১৪ শতাংশ জমি হারুন মিয়া বিল্লাল মিয়ার কাছে বিক্রি করলেও, বিল্লাল মিয়া তার ক্রয়কৃত জমির সীমা অতিক্রম করে হারুন আলীর বাড়ি থেকে বের হওয়ার একমাত্র চলাচলের রাস্তার ওপর ভবন নির্মাণের কাজ শুরু করেন।

অভিযোগটি আমলে নিয়ে আদালত একই দিন সকল প্রকার নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ প্রদান করেন এবং আগামী,১১ জানুয়ারি ২০২৬ তারিখে উভয় পক্ষকে আদালতে হাজির হওয়ার জন্য নোটিশ জারি করেন।

তবে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিল্লাল মিয়া ও তার পরিবার ভবন নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এতে করে আদালত অবমাননার পাশাপাশি গুরুতর অপরাধ করছেন বলে সচেতন নাগরিক মহল মনে করছেন।

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে বিল্লাল মিয়া ও তার স্ত্রীর ভাই বাংলাদেশ পুলিশ বাহিনীর একজন উপ-পরিদর্শক (এসআই) পদে কর্মরত। স্থানীয়দের দাবি আত্মীয়তার প্রভাব ও পুলিশের ‘ক্ষমতার অপব্যবহার করে’আদালতের নির্দেশ কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজেকে কখনো পুলিশের এসআই কখনো পুলিশ সুপার পরিচয় দিয়ে ভোক্তভোগী হারুন আলীর পরিবার কে ভয় ভীতি দেখিয়ে জোরপূর্বক নির্মাণকাজ চালিয়ে যাবার হুকুম দেন বলে ভুক্তভোগী পরিবারের দাবি।

আদালতের আদেশ অমান্য করা শুধু আইন লঙ্ঘন নয় এটি বিচার ব্যবস্থার প্রতি চরম অবমাননার শামিল।

এনিয়ে ভোক্তভোগী অসহায় পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এবং যেকোনো সময় বড় ধরনের প্রাণঘাতী অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কা করছেন।

এ বিষয়ে আদালতের আদেশ দ্রুত কার্যকর করে নির্মাণকাজ বন্ধ এবং প্রভাবশালীদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যের প্রভাব ব্যবহার করে কেউ যেনো আইনের ঊর্ধ্বে না যেতে পারেন তা-ও খতিয়ে দেখার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category