শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে র‍্যাব-৫ অভিযানে মাদকসহ আটক ৩ গোপালগঞ্জে নেশার টাকার লোভে বন্ধুকে হত্যার অভিযোগ গড়েয়া মহিলা টেকনিক্যাল এন্ড বিএম কলেজের ৪ তলা ভবনের ভিত্তিপ্রস্থ-মির্জা ফখরুল কালীগঞ্জে জাতীয় দু’র্যোগ প্রস্তুতি দিবসের র‍্যালি ও আলোচনা চাঁপাইনবাবগঞ্জে কিডনীতে আক্রান্ত শিক্ষার্থী মিমের বাঁচার আকুতি ভৈরবে ফ্যামেলী কার্ড বিতরণ উদ্বোধন করেন প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম কুড়িগ্রামের উলিপুর বাজারে সোলার ল্যাম্পপোস্ট স্থাপনে এমপি ঈদের শুভক্ষণে সোনাদিয়া বাসীর প্রত্যাশা,মানবিক নেতৃত্বে এগিয়ে আসুক আব্দুর রব নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার ইফতার ও দোয়া মাহফিল ভৈরবে ডাকাতি প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন

ব্রাহ্মণবাড়িয়া-২: প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ইঙ্গিত করে ‘রোহিঙ্গা’ বললেন রুমিন ফারহানা

নিজস্ব প্রতিনিধি / ১৪৯ Time View
Update : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬

প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ইঙ্গিত করে তাকে ‘রোহিঙ্গা’ হিসেবে উল্লেখ করেছেন বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা।

বৃহস্পতিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুরে স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে তিনি এমন ইঙ্গিত করেন।

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করা রুমিন ফারহানা বলেন, ‘আওয়ামী লীগের আমলে সদর আসনের এম.পি সরাইল-আশুগঞ্জ এসে মাতাব্বরি করতেন। এখন জোট থেকে আনা একজন রোহিঙ্গা প্রার্থী সদরের এমপি প্রার্থীকে সাথে নিয়ে ঘুরেন। কিন্তু সরাইল আশুগঞ্জের মানুষ এলাকার সন্তানকে দিয়েই জয়ী হবে।

মূলতআসনটিতে বিএনপি নেতৃত্বাধীন জোটের মনোনয়ন পেয়েছেন জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি জুনায়েদ আল হাবিব। জুনায়েদ আল হাবিবকেই এ ইঙ্গিত করেছেন ব্যারিস্টার রুমিন। কেননা, জুনায়েদ আল হাবিবের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অষ্টগ্রামে, যা হলফনামার স্থায়ী ঠিকানায় তিনি উল্লেখ করেছেন।

বর্তমান ঠিকানায় তিনি ঢাকার সাভার উপজেলার বিরুলিয়া গ্রাম উল্লেখ করেছেন। জুনায়েদ আল হাবিব সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামলের সঙ্গে একাধিক আয়োজনে যোগ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category