শিরোনাম :
মির্জাপুরে বিএনপি নেতার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ভৈরবে ব্যবসায়ীদের তেল সরবরাহ বন্ধ করায় ডিপো ইনচার্জ অবরুদ্ধ, ৪ ঘণ্টা পর সমঝোতা ভৈরবে ওজনে কম দেয়ায় মিন্টু মিয়া পেট্রোল পাম্পকে ১ লাখ টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ে চন্দ্র মল্লিকার উদ্যোগে বার্ষিক সাধারণ সভা সৌদি উপহারের খেজুরের মধ্যে হাতিয়ার জন্য ২৫ কার্টুন: এমপি হান্নান মাসউদ কুড়িগ্রামে অটোরিকশার ধাক্কায় আইনজীবি সহকারী নিহত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ইফতার ও ঈদ উপহার বিতরণ চাঁপাইনবাবগঞ্জে সাবেক কাউন্সিলর সিনার উদ্যোগে গণমাধ্যমকর্মীর সাথে ইফতার মাহফিল অষ্টগ্রামে বোরো মৌসুমে পানি সংকট, অতিরিক্ত টাকা না দিলে সেচ বন্ধ, বিপাকে কৃষক মির্জাপুরে অবৈধ গ্যাস সংযোগের দায়ে দেড় লক্ষাধিক টাকা জ’রিমানা
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন

ভৈরবে এক শিশুকে ধর্ষণের চেষ্টা আরেক শিশু, থানায় মামলা

ভৈরব(কিশোরগঞ্জ)প্রতিনিধি / ৪৬৩ Time View
Update : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
0-4024x1784-0-0#

কিশোরগঞ্জের ভৈরবে ৭ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের চেষ্টা করার অভিযোগে ভৈরব থানায় মামলা হয়েছে আরেক শিশুর বিরুদ্ধে। ভুক্তভোগী শিশু ও অভিযুক্ত শিশু সোলমান (১৩) পৌর শহরের নিউ টাউন এলাকার বাসিন্দা। অভিযুক্ত শিশু সোলমান ওই এলাকার সায়দুল্লাহ মিয়া বাড়ির ভাড়াটিয়া বাদশা মিয়ার ছেলে। তাঁর পৈত্রিক বাড়ি জেলার কুলিয়ারচর উপজেলার ছয়সূতী গ্রামে। এ তথ্য নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ইমদাদুল কবির।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৬ নভেম্বর বৃহস্পতিবার দুপুর ১টায় ভুক্তভোগী ৭ বছরের শিশুটিকে চিপস্ ও চকলেট কেনার কথা বলে নিউ টাউন এলাকায় অভিযুক্ত সোলমান তার বাসায় নিয়ে যায়। পরে শিশুটিকে তার বসত ঘরে রেখে ভয়ভীতি দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে যৌন কামনা চরিতার্থ করার উদ্দেশ্যে আঙ্গুলের সাহায্যে ধর্ষণের চেষ্টা করে। ওইদিন বাসায় ফিরে শিশুটি বিকেলে প্রশ্রাব করতে গেলে চিৎকার চেঁচামেচি করতে থাকলে বিষয়টি তাঁর মায়ের নজরে আসে। শিশুটির বাবা বিষয়টি জানতে পেরে প্রথমে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তারও বিষয়টি নিশ্চিত করেন শিশুটিকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। পরে তাকে উন্নত চিকিৎসার কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে শিশুটি সেখানে ভর্তি থাকে।
এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির বাবা ভৈরব থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ৯ নভেম্বর রোববার একটি মামলা দায়ের করেন।
এ বিষয়ে ভৈরব থানার এসআই ইমদাদুল কবির বলেন, বিষয়টি জানার পর কিশোরগঞ্জ সদর হাসপাতাল থেকে ঘটনার সত্যতা যাচাই করা হয়েছে। পরে ভৈরব থানায় আজকে মামলা গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে অভিযুক্ত শিশুটিকে ধরতে পুলিশ কাজ করছে।
এদিকে অভিযুক্ত সোলমানের পরিবারের সাথে যোগাযোগ করতে গেলে তাঁর ভাড়া বাসায় তালাবদ্ধ দেখা যায় এবং কাউকে খোঁজে পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category