কিশোরগঞ্জের ভৈরবে ছিনতাইকারীদের হাতে নিহত কলেজ শিক্ষার্থী আবুসুফিয়ানের মূল হত্যাকারী ছিনতাইকারী মিরাজ ৩ দিনের রিমান্ডে।পুলিশ সেনাবাহিনী র্যাব ও আরএনবির প্রহরায় দেখালেন ঘটনা স্থল। উদ্ধার করা হয় হত্যায় ব্যবহৃত ছূরি ও ছিনিয়ে নেত্তয়া মোবাইল।
এই ঘটনায় জড়িত থাকার অভিযোগ এই পর্যন্ত আটক করা হয় ৮ জন কে।তাদের মধ্যে কিশোরগঞ্জের চিফ জুডিশিয়াল আদালতে ৩ জন নিজে জড়িত করে আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছেন। তাদের মধ্যে একজন শিশু ও রয়েছেন।
জানাযায় গত ৩০ জানুয়ারি রাত একটায় ভৈরব আউটার সিগনাল এলাকা থেকে ঢাকা পল্লবি কলেজের শিক্ষার্থী আবুসুফিয়ানের মৃতদেহ উদ্ধার করে রেলওয়ে থানা পুলিশ। ছিনতাইকারী রা তাকে হত্যা করে লাশটি রেললাইনে ফেলে যায় ট্রেনে কাটা বলে চালিয়ে দিতে। রেলপুলিশ লাশ উদ্ধারের পর আবু সুফিয়ানের পিতা থানায় একটি হত্য মামলা দায়েরে করেন।এর পরই ভৈরব রেলওয়ে থানাা অফিসার ইনচার্জের নেতৃত্বে রেলওয়ে পুলিশ মাঠে নামে।আটক করা হয় ১৪ টি মামলার পলাতক আসামী ছিনতাইকারী মিরাজ ও ইব্রাহিম কে তাদের দেত্তয়া তথ্যে মোবাইল উদ্ধার করা হয় জড়িত থাকার অভিযোগে আটক করা হয় আরো ছয় জন কে।
মিরাজ একাই ৩ টি ছিনতাই দলের নেতৃত্ব দিয়ে থাকে। এই ঘটনায় জড়িত বাকীদের ধরতে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছেন রেলওয়ে থানা অফিসার ইনচার্জ সাঈদ আহমেদ।