শিরোনাম :
সাংবাদিকতায় বুনিয়াদি ও মোবাইল সাংবাদিকতা প্রশিক্ষণ, সনদ বিতরণ ১০ লাখ টাকায় খুনি ভাড়া করে স্বামীকে হত্যা, স্ত্রী ও পরকীয়া প্রেমিক গ্রেফতার মির্জাপুরে ইমারত নির্মাণ শ্রমিকদের ১২ দফা দাবিতে মানব’বন্ধন কুলিয়ারচরের সিনিয়র সাংবাদিক আহমেদ ফারুক আর নেই নাগেশ্বরীতে মাদরাসা সুপারের নিয়োগ বানিজ্য ও দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন ২৬ বছর পর কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা হবিগঞ্জে সেনাবাহিনীর অভি’যানে দেশীয় মদের গুদাম উন্মোচন, গাঁ’জাসহ আটক ৪ ‎ টুঙ্গিপাড়ায় আগুনে পুড়লো কৃষকের বসত ঘর, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি নবীগঞ্জে পিকআপের ধাক্কায় সিএনজি চালকের সড়কে মৃত্যু ‎ সখিপুরে ওসিকে ধাক্কা দিয়ে পালালেন ছাত্রলীগ নেতা
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১১:৩১ অপরাহ্ন

ভৈরবে কুকুরের প্রাণ বাঁচাতে গিয়ে খাদে পড়ে টমটম ড্রাইভার নিহত

ভৈরব(কিশোরগঞ্জ)প্রতিনিধি / ১৩৭ Time View
Update : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

কিশোরগঞ্জের ভৈরবে কুকুরকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আল আমিন নামে এ টমটম চালকের মৃত্যু হয়েছে। এতে টমটমে থাকা ৩ জন ডেকোরেশন কর্মী লাফিয়ে পড়ে আহত হয়েছে।

আজ বুধবার (১০) ডিসেম্বর সকাল ৮ টায় উপজেলার গজারিয়া ইউনিয়নের বাঁশগাড়ি জিল্লুর রহমান স্কুল এন্ড কলেজ এর সামনের সড়কে এই ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব থানা অফিসার ইনচার্জ আতাউর রহমান আকন্দ।
নিহত আল আমিন কুলিয়ারচর উপজেলার ছয়সূতি ইউনিয়নের দাড়িয়াকান্দি গ্রামের উত্তর কান্দা এলাকার পণ্ডিত মিয়ার ছেলে।

নিহতর চাচাতো তামিম বলেন, আল আমিন ৮বছর যাবত দারিয়া কান্দি বাজারের আব্দুর রহমানের এ আর সাউন্ড সিস্টেম ডেকোরেশনের টমটম ড্রাইভার হিসেবে কাজ করেন। সকালে লুন্দিয়া হতে ওয়াজ মাহফিলে মালামাল নিয়ে শম্ভুপুর অন্য একটি মাফিলের প্রোগ্রামে যাওয়ার পথে বাঁশগাড়ি সড়কে কুকুর কে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ঘটনাস্থলে মৃত্যু বরণ করেন।

স্থানীয়রা ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল ৮টায় বাঁশগাড়ি জিল্লুর রহমান স্কুল এন্ড কলেজ এর সামনের সড়কে একটি কুকুরকে বাঁচাতে গিয়ে খাদে পড়ে যায় ডেকোরেশন মালামাল ভর্তি টমটম। এসময় চালক টমটমসহ গাছের সাথে ধাক্কা খেয়ে ঘটনাস্থলে মৃত্যু বরণ করে। টমটমে থাকা ডেকোরেশন কর্মীরা লাফিয়ে পড়ে আহত হয়। স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করে ও থানা পুলিশকে খবর দেয়।

ভৈরব থানা অফিসার ইনচার্জ আতাউর রহমান আকন্দ বলেন,দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্হলে যায়। মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসি। স্হানীয়দের সাথে কথা বলে জানা যায় সকাল ৮টায় ডেকোরেশন মালামাল নিয়ে শম্ভুপুর যাওয়ার পথে বাঁশগাড়ি সড়কে কুকুরের প্রাণ বাঁচাতে গিয়ে টমটমটি খাদে পড়ে গিয়ে আল আমিন ঘটনাস্থলে নিহত হয়। সাথে থাকা কর্মীরা লাফিয়ে পড়ে আহত হয়। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category