শিরোনাম :
গাজীপুরে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল, ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ রায়পুরায় যুবদল নেতা মাহবুব উদ্দিনের উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল রায়পুরায় বেগম খালেদাজিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল শরীয়তপুরে পুকুরের পানিতে ভেসে উঠে শিশুর লাশ শরীয়তপুরে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএনপিতে যোগদান ভৈরবে নিসচার বৃক্ষরোপণ ও কম্বল বিতরণ কর্মসূচিতে কণ্ঠশিল্পী মেহেরীন সহকারী অধ্যাপক (সার্জারী) থেকে সহযোগী অধ্যাপক (সার্জারী) হলেন ডা. নিয়ামুল ইসলাম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় হাতিয়ায় মৎস্যজীবী দলের দোয়া মাহফিল কুলিয়ারচরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল মানবাধিকার দিবস উপলক্ষে সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশে আলোচনা সভা
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১১:৫১ অপরাহ্ন

ভৈরবে গভীর রাতে ট্রাকের পিছনে ধাক্কা চালক ও হেলপার আহত

ভৈরব(কিশোরগঞ্জ)প্রতিনিধি / ১১১ Time View
Update : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

কিশোরগঞ্জের ভৈরবে ট্রাকের পিছনে পিকআপ ভ্যানের ধাক্কায় চালক ও হেলপার গুরুতর আহত হয়েছে। ৬ নভেম্বর বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে আজিজ সুপার মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব হাইওয়ে থানা অফিসার ইনচার্জ ওসি মো. সাহাবুর রহমান।
দুর্ঘটনায় আহতরা হলেন, ময়মনসিংহের নান্দাইল উপজেলার চণ্ডিপাশা দরুয়া এলাকার তরিকুল মিয়ার ছেলে হেলপার রনি (২৩) ও একই এলাকার আলফাজ মিয়ার ছেলে চালক সাদ্দাম হোসেন (২৭)।
হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, ৬ নভেম্বর দিবাগত রাত ২টার দিকে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ভৈরবগামী (ঢাকা-মেট্রো ট ১৩-০৯৭৩) ট্রাককে পিছন দিক থেকে একটি (ঢাকা-মেট্রো ন ১৯ -৯৪৮৬) পিকআপ ভ্যান ধাক্কা দেয়। এসময় পিকআপ ভ্যানে থাকা চালক সাদ্দাম ও হেলপার রনি গুরুতর আহত হয়। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে ভৈরব বাজার ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আহত দুইজনকে উদ্ধার করে। আহতের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুইজনকেই প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এ বিষয়ে হাইওয়ে থানা অফিসার ইনচার্জ ওসি মো. সাহাবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাক ও পিকআপ দুইটি গাড়িই হাইওয়ে থানায় আটকে রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category